শিক্ষা সচিবের রুটিন দায়িত্বে বেলায়েত হোসেন

১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৫ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৯ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্ব পাচ্ছেন অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. বেলায়েত হোসেন তালুকদার। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে উপসচিব সাইফুর রহমান খান স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় টেকনোলজি এন্ড নলেজ এক্সচেঞ্জ অনুষ্ঠানে যাচ্ছেন শিক্ষাসচিব সোলেমান খান। তার অনুপস্থিতিতে বেলায়েত হোসেন এ দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৬-২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য টেকনোলজি এন্ড নলেজ এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের লক্ষ্যে সচিব সোলেমান খান দক্ষিণ কোরিয়ায় অবস্থান করবেন। এ সময়ে বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. বেলায়েত হোসেন তালুকদার রুটিন দায়িত্ব পালন করবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।

বাংলাদেশের ঋণ নিয়ে পজিটিভ আইএমএফ: অর্থমন্ত্রী
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত
  • ১৮ এপ্রিল ২০২৬
নদীর তীর দখল করে দোকান নির্মাণ, হুমকিতে ৭১২ কোটির প্রকল্প
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার ১ম শিফটের প্রশ্ন দেখুন এখ…
  • ১৮ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ…
  • ১৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
  • ১৮ এপ্রিল ২০২৬