মোহাম্মদপুরে কৃষি মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট

১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩০ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৯ PM
কৃষি মার্কেটে আগুন

কৃষি মার্কেটে আগুন © সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।

বুধবার দিবাগত রাত ৩টা ৪৩ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর মোহাম্মদপুর, হাজারীবাগ, কল্যাণপুর ও হেডঅফিস থেকে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘রাত ৩টা ৪৩ মিনিটের দিকে আমরা আগুন লাগার খবর পাই। তাৎক্ষণিক আমাদের কর্মীরা সেখানে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

সর্বশেষ আজ বৃহস্পতিবার সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত আগুন জ্বলতে দেখা যায়।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন সংবাদমাধ্যমকে জানান, প্রথমে ৭টি ইউনিট নিয়ন্ত্রণের কাজ করলেও আগুনের তীব্রতা বাড়ায় ইউনিট বাড়িয়ে ১৭টি করা হয়েছে।

তিনি জানান, আগুনের প্রকৃত কারণ এখনো জানা যায়নি, এখনো পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

ট্যাগ: আগুন
টিকটক করতে গিয়ে শালি-দুলাভাইয়ের প্রেম, বোনের সম্মতিতে বিয়ে—…
  • ২৬ অক্টোবর ২০২৬
‘এমন দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট আগে দেখিনি’—ট্রাম্পকে ওবামা
  • ২৬ অক্টোবর ২০২৬
সবার রেকর্ড ভেঙে দিলেন তাসকিন
  • ২৬ অক্টোবর ২০২৬
একাদশে ভর্তির শেষ সুযোগ শিক্ষার্থীদের, আবেদনের ফল প্রকাশ ৩০…
  • ২৬ অক্টোবর ২০২৬
তানজিদকে নিয়ে নিলামে কাড়াকাড়ি, ভাঙলেন শান্তর রেকর্ড
  • ২৬ অক্টোবর ২০২৬
চেয়ারম্যান-মেম্বারদের দ্বন্দ্বে এক মাস ধরে অচল ইউনিয়ন পরিষদ
  • ২৬ অক্টোবর ২০২৬