রংপুর থেকে রাজশাহী রোডমার্চ করবে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদল

১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫১ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৯ PM
সংবাদ সম্মেলনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা

সংবাদ সম্মেলনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা © সংগৃহীত

সরকার পতনের এক দফা দাবিতে রোডমার্চ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

সংবাদ সম্মেলনে টুকু জানান, সরকার পতনের এক দফা দাবিতে দুই দিনের রোডমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর রংপুর থেকে দিনাজপুর, ১৭ সেপ্টেম্বর বগুড়া থেকে রাজশাহীতে রোডমার্চ কর্মসূচি পালন করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আরও জানান, রংপুরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে রোডমার্চ শুরু হবে। মাঝ পথে কয়েকটি পথসভা হবে এবং দিনাজপুরে সমাবেশের মাধ্যমে প্রথম দিনের কর্মসূচি শেষ হবে। একইভাবে দ্বিতীয় দিনের কর্মসূচি বগুড়া থেকে শুরু হয়ে রাজশাহীতে গিয়ে শেষ হবে।

ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, যেসব অঞ্চলে তুমুল বৃষ্টি হতে পারে…
  • ০৯ এপ্রিল ২০২৬
গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
close