দুর্নীতি ক্যান্সারের মতো ছেয়ে গেছে: নবনিযুক্ত প্রধান বিচারপতি

১৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:২০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০০ PM
নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান © ফাইল ছবি

বিচার বিভাগসহ দেশের সব বিভাগে দুর্নীতি ক্যান্সারের মতো ছেয়ে গেছে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেন, এই ক্যান্সার থেকে মুক্তি পাওয়াই বড় চ্যালেঞ্জ। বুধবার (১৩ সেপ্টেম্বর) উচ্চ আদালতে দুপুর ১২টার দিকে এসব কথা বলেন সদ্য নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি।

ওবায়দুল হাসান বলেন, বিচার বিভাগ রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে না। রাজনীতি করুন, তবে বিচার বিভাগকে রাজনীতির সাথে জড়াবেন না। বিচার বিভাগের ওপর আস্থার যে ঘাটতি রয়েছে, তা শুধু বিচারকদের কারণে নয়, এই বিভাগ সংশ্লিষ্ট সবার জন্যই এমন পরিস্থিতি।

কাজের মাধ্যমে এ অবস্থার উত্তরণ ঘটবে উল্লেখ করে তিনি আরও বলেন, সামাজিক পরিবর্তন না আসলে শুধু মামলা করে অপরাধ দূর করা যাবে না।

এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে এ বিষয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

কারখানার জেনারেটরের ফিতায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর
  • ০৭ এপ্রিল ২০২৬
ফেসবুকে এসএসসি পরীক্ষা পেছানোর গুঞ্জন, যা বললেন শিক্ষামন্ত্…
  • ০৭ এপ্রিল ২০২৬
সাতক্ষীরায় জেলা কমিটি না থাকায় নিষ্ক্রিয় ছাত্রদল, সাংগঠনিক …
  • ০৭ এপ্রিল ২০২৬
১১ দলীয় জোটের চার দিনের কর্মসূচি ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
কলহ থেকে স্বামীর ওপর স্ত্রীর অদ্ভুত কাণ্ড, খুঁজছে পুলিশ
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষিকা হত্যার বিচার দাবিতে ইবিতে মৌন মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
close