ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

১৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৮ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০০ PM
মরদেহ

মরদেহ © ফাইল ফটো

রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখে লোকজন শাহবাগ থানায় খবর দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যর‍ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাবউদ্দিন জানান, স্থানীয় লোকজনের কাছে জানতে পেরেছি নিহত বৃদ্ধ ভবঘুরে প্রকৃতির ছিল। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তিনি আরও বলেন, ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান তিনি।

স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে যুবক আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
সুপারভাইজার নিয়োগ দেবে ফুডপান্ডা, আবেদন শেষ ২১ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
কারখানার জেনারেটরের ফিতায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর
  • ০৭ এপ্রিল ২০২৬
ফেসবুকে এসএসসি পরীক্ষা পেছানোর গুঞ্জন, যা বললেন শিক্ষামন্ত্…
  • ০৭ এপ্রিল ২০২৬
সাতক্ষীরায় জেলা কমিটি না থাকায় নিষ্ক্রিয় ছাত্রদল, সাংগঠনিক …
  • ০৭ এপ্রিল ২০২৬
১১ দলীয় জোটের চার দিনের কর্মসূচি ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
close