নেত্রকোনার ৬টি গ্রামকে বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষণা 

১২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৫ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০০ PM
অনুষ্ঠানে নেত্রকোনা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ

অনুষ্ঠানে নেত্রকোনা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ © টিডিসি ফটো

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় “আমার গ্রাম আমার দায়িত্ব,শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত” এই শ্লোগানকে সামনে রেখে ৬টি ইউনিয়নের ৬টি গ্রামকে বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষণা করা হয়েছে। পূর্বধলা এপি ওয়ার্ল্ড ভিশন ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি ও ইয়ুথ ভিজিলিয়েন্স টিম এ বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষণা করেন।

বাল্যবিবাহ মুক্ত গ্রামগুলি হলো আগিয়া ইউনিয়নের উত্তর কালডোয়ার গ্রাম, হোগলা ইউনিয়নের হোগলা, পুর্বধলা সদর ইউনিয়নের ধোপাডহর, ঘাগড়া ইউনিয়নের মেঘশিমুল বিশ্বাস পাড়া গ্রাম, জারিয়া ইউনিয়ের পশ্চিম মৌদাম, বিশকাকুনী ইউনিয়নের হলুইদাটি গ্রাম।

আজ মঙ্গলবার(১২ সেপ্টেম্বর)  এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষণা উৎসব উদযাপন করা হয়েছে। পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ।

তিনি বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। বাল্য বিবাহ প্রতিরোধে পুলিশ প্রশাসন সদা তৎপর রয়েছে। তিনি আরো বলেন, শুধু উপজেলার ৬টি গ্রাম নয় পুরো পূর্বধলা উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণার লক্ষে কাজ করতে হবে।

সহকারী কমিশনার ভূমি নাজনীন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, অতিরিক্ত পুলিশ সুপার শিবলি সাদিক,পুর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, ওয়াল্ডভিশন এপির নান্দাইল, সিনিয়র ম্যানেজার প্রশান্ত নাফাক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এডভোকেসি এন্ড সোসাল একাউন্টেবেলিটি কো-অর্ডিনেটর মো. জামাল উদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পূর্বধলা সদর ইউনিয়নের চেয়ারমান সিদ্দিকুর রহমান বুলবুল, হাফেজ মাও. মিজানুর রহমান, গ্রাম প্রতিনিধি মো. জুয়েল মিয়া প্রমুখ। আরও উপস্থিত ছিলেন পূর্বধলা এপি ওয়ার্ল্ডভিশন এর কর্মকর্তা মারটিন মানখিন, মানসী মোদক, নিঝুম সাংমা, বাবলী রংমা, হাফিজুল হক সোহাগ, জাফেনিয়া তন্ময় সাংমা প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চলনায় ছিলেন নান্দাইল এরিয়া অফিসের টেকনিক্যাল স্পেশালিষ্ট লাইভলিহুড, কফিল উদ্দিন মাহমুদ। 

 

ঈদের ছুটিতেও বিএমইউ বহির্বিভাগে একদিনে সেবা নিলেন ৬৮৫ রোগী,…
  • ১৯ মার্চ ২০২৬
চাঁদপুরে প্রথমবার আগাম ঈদ, অংশ নিলেন মাত্র ৭ মুসল্লি
  • ১৯ মার্চ ২০২৬
জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্র…
  • ১৯ মার্চ ২০২৬
সাদকাতুল ফিতর: কে দেবে, কী দেবে, কখন দেবে—কাকে দেবে
  • ১৯ মার্চ ২০২৬
আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী: প্রেস সচিব
  • ১৯ মার্চ ২০২৬
পথশিশুদের মাঝে চবি ছাত্রদল নেতার ঈদ উপহার বিতরণ
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence