এডিসি হারুনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে বদলি

১০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০৩ PM
হারুন অর রশিদ

হারুন অর রশিদ © সংগৃহীত

শাহবাগ থানায় নিয়ে গিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতন করার অভিযোগে পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদকে এবার আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি রা হয়েছে।

আজ রবিবার সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এক আদেশে এই বদলির তথ্য জানানো হয়। 

আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশীদকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হলো। তাকে আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলে যোগ করতে হবে। অন্যথায় ১৩ সেপ্টেম্বর থেকে তাৎক্ষণিভাবে তিনি অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

এর আগে দুপুরে পুলিশের এই কর্মকর্তাকে রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার থেকে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছিল।

অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্নতায় বিপর্যস্ত গোবিপ্রবির বিজয় দিবস…
  • ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্যদিবসের মধ্যে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ যশোর শিক্ষ…
  • ২৬ অক্টোবর ২০২৬
ইবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ নি…
  • ২৬ অক্টোবর ২০২৬
নওগাঁয় ৬৩ গ্রাম পুলিশকে বাইসাইকেল দিলেন এমপি ফজলে হুদা
  • ২৬ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশের দুই দিন আগে ঢাকা বোর্ডের সচিবকে ‍কুমিল…
  • ২৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের দাবি মুখে সমাবর্তন ফি কমাল জগন্নাথ বিশ্ববিদ্য…
  • ২৬ অক্টোবর ২০২৬