নড়াইলে ফিটনেস সেন্টার উদ্বোধন মাশরাফির

১০ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩১ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০৩ PM
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মাশরাফি বিন মোত্তর্জা

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মাশরাফি বিন মোত্তর্জা © টিডিসি ফটো

নড়াইলে অত্যাধুনিক মানের ফিটনেস সেন্টার উদ্বোধন করলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোত্তর্জা। শনিবার (৯ সেপ্টেম্বর) নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফিটনেস সেন্টার উদ্বোধন করা হয়।

নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের উত্তর পাশে ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সভাপতি মাশরাফি বিন মোত্তর্জা। অনুষ্ঠানে বক্তব্য দেন আইপিডিসি-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আ্যাড. সুবাস চন্দ্র বোস, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক প্রমুখ।

২০১৯ সালের ২ নভেম্বর নড়াইল সরকারি বালক বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকায় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে এবং বেসরকারি সংস্থা আইপিডিসি ফাইনান্স লিঃ-এর সহায়তায় ২৫ লাখ টাকা ব্যয়ে একটি ফিটনেস সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাশরাফি বিন মোর্ত্তজা।

এছাড়াও একই ফাউন্ডেশনের উদ্যোগে ও আইপিডিসির সহায়তায় ২০১৮ সাল থেকে নড়াইল জেলার তৃণমূল পর্যায় থেকে মেধাবী ফুটবল, ক্রিকেট এবং ভলিবল খেলোয়াড় অন্বেষণ ও  বাছাই করে সারা বছর প্রশিক্ষণের কাজ চলছে। অত্যন্ত সফলভাবে তিন জন প্রশিক্ষক এ কাজটি করে যাচ্ছেন। প্রত্যেক ইভেন্টে ২৫জনকে নিয়ে সারা বছর এ প্রশিক্ষণ কার্যক্রম চলছে।

এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্য পদের সংখ্যা জানালেন শিক্ষামন্ত…
  • ০৮ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকল…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন করতে আসা এসএসসি পরীক্ষার্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি শেয়ার করল হোয়াইট হা…
  • ০৮ এপ্রিল ২০২৬
close