বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্কুলছাত্রের

০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৫ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০৩ PM
ভোলা জেলা মানচিত্র

ভোলা জেলা মানচিত্র © ফাইল ছবি

ভোলায় বাবার চার্জে দেওয়া অটোরিকশায় হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রিয়াদ (১০) নামের এক তৃতীয় শ্রেণি পড়ুয়া শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন। রিয়াদ ওই গুপ্তমুন্সী গ্রামের টুলু মাতব্বরের ছেলে এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

তার বাবা জানান, রাতে তিনি অটোরিকশাটি চার্জে লাগিয়ে রেখেছিলেন। সকালে তার একমাত্র ছেলে রিয়াদ রিকশাটিতে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

ওসি জানান, শিশুর মৃত্যুর ঘটনাটি খুবই মর্মান্তিক।কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তের তার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ট্যাগ: মৃত্যু
জনরোষে এই দলটা কতক্ষণ টিকবে বুঝতে পারছি না!
  • ১৩ এপ্রিল ২০২৬
ছেঁড়া-ফাটা নোট বদল না করলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ১৩ এপ্রিল ২০২৬
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য রফিকুস সালেহীন
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ব্যয় সাড়ে ১১ বিলিয়ন ডলার
  • ১৩ এপ্রিল ২০২৬
মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬