বাচ্চাকে পাশের বাসায় রেখে গলায় ওড়না পেচিয়ে শিক্ষিকার আত্মহত্যা

০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৯ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০৩ PM
জয়া মজুমদার

জয়া মজুমদার © সংগৃহীত

চট্টগ্রাম জেলার পতেঙ্গায় জয়া মজুমদার (২২) নামে এক স্কুল শিক্ষিকা গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে কাঠগড় এলাকার ২ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।

জানা যায়, তিনি পতেঙ্গার স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তার স্বামীর নাম সুজিত মজুমদার। 

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন বলেন, ৬ বছরের কন্যাকে পাশের বাসায় রেখে এসে গলায় ওড়না পেচিয়ে ওই শিক্ষিকা আত্মহত্যা করেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ট্যাগ: শিক্ষক
প্রাথমিক শিক্ষা হবে অষ্টম শ্রেণি পর্যন্ত
  • ২২ এপ্রিল ২০২৬
যোগদানের অপেক্ষায় থাকা প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ নিয়ে …
  • ২২ এপ্রিল ২০২৬
যুদ্ধ শেষ করার শর্ত নিয়ে বিভক্ত হতে পারে ইরান: নেতৃত্বের লড়…
  • ২২ এপ্রিল ২০২৬
পানিতে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের
  • ২২ এপ্রিল ২০২৬
শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের মাউশির নতুন নির্দেশনা
  • ২২ এপ্রিল ২০২৬
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ‘রাজনৈতিক পর্ষদ’ সদস্য হলেন …
  • ২২ এপ্রিল ২০২৬