ঢাকাপ্রেপ লার্নিং সেন্টারে আইইএলটিস ক্রাশ কোর্স

০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৪ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০৩ PM

© সংগৃহীত

আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ঢাকাপ্রেপ লার্নিং সেন্টারে শুরু হতে যাচ্ছে এক মাসের আইইএলটিএস ক্রাশ কোর্স। প্রতিষ্ঠানের স্বনামধন্য শিক্ষকদের তত্ত্বাবধানে অনুষ্ঠিতব্য এ কোর্সে শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে তিনটি করে ক্লাস নেয়া হবে।

ক্লাসে তাদেরকে ইংরেজিতে কথা বলা (স্পীকিং), শোনা ও বোঝা (লিসেনিং), পড়া (রিডিং) ও লেখার (রাইটিং) ওপর বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে। পাশাপাশি সকল শিক্ষার্থীকে ওয়ান-টু-ওয়ান কোচিংয়ের ভিত্তিতে আইইএলটিএস পরীক্ষার জন্য প্রস্তুত করা হবে। এ কোর্সটিতে নিবন্ধনের নির্ধারিত ফি ধরা হয়েছে ৬,৯৯৯ টাকা। দেশে যেকোন উচ্চমাধ্যমিক কিংবা তদুর্ধ্ব পর্যায়ের শিক্ষার্থী এ কোর্সে নিবন্ধন করতে পারবেন।

আসনসংখ্যা সীমিত বিধায়, আগ্রহী শিক্ষার্থীদেরকে ঢাকাপ্রেপে লার্নিং সেন্টারের পক্ষ থেকে যথাসম্ভব কোর্স-নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ করা হয়েছে। নিবন্ধনের জন্য যোগাযোগ করতে হবে ০১৮৪২৮৭১২৮৪ নাম্বারে। এছাড়া [email protected] ঠিকানায় ইমেইল পাঠিয়েও ঢাকাপ্রেপের এ ক্রাশ কোর্সটিতে নিবন্ধন করা যাবে।

কোর্সের সবগুলো ক্লাস ঢাকাপ্রেপের বনানীস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হবে। ঠিকানা: ঢাকাপ্রেপ লার্নিং সেন্টার লিমিটেড, প্লট নং ৫৮, রোড নং ২১, কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা, বাংলাদেশ।

অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্নতায় বিপর্যস্ত গোবিপ্রবির বিজয় দিবস…
  • ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্যদিবসের মধ্যে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ যশোর শিক্ষ…
  • ২৬ অক্টোবর ২০২৬
ইবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ নি…
  • ২৬ অক্টোবর ২০২৬
নওগাঁয় ৬৩ গ্রাম পুলিশকে বাইসাইকেল দিলেন এমপি ফজলে হুদা
  • ২৬ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশের দুই দিন আগে ঢাকা বোর্ডের সচিবকে ‍কুমিল…
  • ২৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের দাবি মুখে সমাবর্তন ফি কমাল জগন্নাথ বিশ্ববিদ্য…
  • ২৬ অক্টোবর ২০২৬