বিএনপির গণমিছিল ও আওয়ামী লীগের শান্তি সমাবেশ আজ

০৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:০২ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫০ PM
বিএনপি ও আওয়ামী লীগ

বিএনপি ও আওয়ামী লীগ © লোগো

বর্তমান সরকারের পদত্যাগের এক দফা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণমিছিলের কর্মসূচি দিয়ে আবার যুগপৎ আন্দোলনে ফিরল বিএনপি। আজ শনিবার (৯ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় এই গণমিছিল করবে বিএনপি ও সমমনা দলগুলোসহ জোটের ছাত্র, যুব সংগঠনগুলো। 

অন্যদিকে বরাবরের মতো ক্ষমতাসীন দল আওয়ামী লীগও রাজধানীতে পাল্টা শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ একইদিন পৃথকভাবে এ কর্মসূচি পালন করবে।

এবার বিএনপির গণমিছিল ও সমাবেশ একই সঙ্গে হবে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের দুটি গণমিছিল বিকাল ৩টায় শুরু হবে। উত্তরের গণমিছিলটি রামপুরার বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে আবুল হোটেল-মালিবাগ রেলগেট-মৌচাক-মালিবাগ মোড়-শান্তিনগর- কাকরাইল মোড়-নাইটিংগেল মোড় হয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে। 

অন্যদিকে দক্ষিণ বিএনপির গণমিছিল কমলাপুর থেকে শুরু হয়ে পীরজঙ্গি মাজার-আরামবাগ-ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে। দুই দিক থেকে দুটি গণমিছিল নয়াপল্টনে মিলিত হয়ে সেখানে সমাবেশ হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। 

সমমনা অন্যান্য দল ও জোটগুলো একই দিন এ কর্মসূচি পালন করবে। এ ছাড়া দেশে ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার দাবিতে এদিন দলনিরপেক্ষ বুদ্ধিজীবী-লেখক-শিল্পী-শিক্ষক-সাংবাদিকরা শাহবাগে সমাবেশ করবেন।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগও ‘সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে’ রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও মোহাম্মদপুর টাউন হলে পৃথক ‘শান্তি সমাবেশ’ করবে। বেলা তিনটায় মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এই দুটি সমাবেশ করবে। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। মোহাম্মদপুর টাউন হলের সমাবেশে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ প্রধান অতিথি থাকবেন।

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
  • ৩০ মার্চ ২০২৬
‘৪০ লাখ মানুষের ডেটা ডার্ক ওয়েবে বিক্রির ঝুঁকিতে’
  • ৩০ মার্চ ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে এনসিপি…
  • ৩০ মার্চ ২০২৬
আজ থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব…
  • ৩০ মার্চ ২০২৬
দেশে পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ
  • ৩০ মার্চ ২০২৬
গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence