মরদেহ উদ্ধারের সময় উৎসুক জনতার ভিড় © সংগৃহীত
নারায়ণগঞ্জে নিখোঁজের একদিন পর ডোবা থেকে ভাই-বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বন্দর উপজেলার আমিন আবাসিক এলাকার একটি ডোবা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলো- সামির ও তিশা। তারা আমিন আবাসিক এলাকার অটোরিকশাচালক কামাল হোসেনের সন্তান।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে খেলার কথা বলে ভাই-বোন একসঙ্গে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয়। শুক্রবার ভোরে বাসার পাশের একটি ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম পরিবারের বরাতে জানান, বৃহস্পতিবার বিকেলে খেলার কথা বলে বাসা থেকে বেরিয়ে ওই দুই শিশু নিখোঁজ হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীর কাছে ওয়াকওয়ে নির্মাণের জন্য কাটা ডোবার পাশে খেলার সময় তারা পড়ে যায়।
অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান নৌ-থানার ওসি।