ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ বরখাস্ত

০৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:২১ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫০ PM
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া © ফাইল ছবি

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) তাকে বরখাস্তের প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে। ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিবৃতিতে স্বাক্ষর না করায় আলোচনায় ছিলেন তিনি। 

এমরান আহম্মদ ভূঁইয়াকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার সকালে আখাউড়া-কসবায় দলীয় কর্মসূচিতে অংশ নিতে এসে গণমাধ্যমকে এ তথ্য জানান। আইনমন্ত্রী বলেন, বিবৃতি-সংক্রান্ত বক্তব্য দিয়ে এমরান আহম্মদ ভূঁইয়া শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাই তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানান তিনি। 

এর আগে মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং ও অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে জানা যায়, সোমবারই মন্ত্রণালয় থেকে এমরান আহম্মদকে বরখাস্তের প্রক্রিয়া শুরু করতে সলিসিটর উইংকে নির্দেশ দেয়া হয়। সে অনুযায়ী প্রক্রিয়া শুরু করে সলিসিটর কার্যালয়। তার বিরুদ্ধে অসদাচরণ, রাষ্ট্র ও সরকারবিরোধী অবস্থান নেয়ার অভিযোগ আনা হতে পারে বলে জানা গেছে।

এমরান আহমেদ ভূঁইয়া গত ৪ সেপ্টেম্বর বলেন, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি করা হচ্ছে। তার বিচার স্থগিতে ১৭৬ বিশ্বনেতার বিবৃতির সঙ্গে তিনি একমত। তার সম্মানহানি এবং বিচারিক হয়রানি করা হচ্ছে বলে মনে করেন তিনি।

তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল অফিস থেকে বিবৃতি দেয়ার কথা রয়েছে। নোটিশ দেওয়া হয়েছে, অফিসের সবাইকে বিবৃতিতে স্বাক্ষর করার জন্য। তবে তিনি স্বাক্ষর করবেন না বলে জানান। তার এমন বক্তব্যে নানা আলোচনা শুরু হয়।

এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম বিএনডিপির নেতৃত্বে ফাহা…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬