এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৯ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫১ PM
দুর্ঘটনার কবলে পড়া বাস

দুর্ঘটনার কবলে পড়া বাস © সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ বাসযাত্রী।

বুধবার ভোর ৪টার দিকে এক্সপ্রেসওয়েতে রামের খোলা নামক এলাকায় ফ্লাইওভারের ওপর এই দুর্ঘটনা ঘটে। হাসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

দুর্ঘটনায় তিনজন বাসযাত্রী ঘটনাস্থলেই মারা যান। তাদের মধ্যে একজনের নাম হাসিনা বেগম (৪২)। বাকি দুইজনের নাম-ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি। 

আহত হয়েছেন চট্টগ্রামের মৃত আব্দুল বাতেন মিয়ার ছেলে লাভলু (৫৫); পটুয়াখালীর মৃত আজহার উদ্দিন তালুকদারের ছেলে মো. মনিরুল ইসলাম (৪৬), মৃত আবু সাত্তার জমাদ্দারের ছেলে মো. জহিরুল ইসলাম (৪৮), বদু ফকির মিয়ার ছেলে মফিজুল ইসলাম  (৪২) সহ অন্তত ১২ জন। আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

হাসাড়া হাইওয়ে পুলিশ ও সিরাজদীখান থানা পুলিশ সূত্রে জানা যায়, লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এক্সপ্রেসওয়ের রামের খোলা নামক এলাকায় ফ্লাইওভারের ওপর একটি মালবাহী ট্রাক দাঁড়িয়ে ছিল। তাকে ধাক্কা দিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সঙ্গে সজোরে আঘাত লেগে উল্টে যায়। 

ওসি কাঞ্চন কুমার সিংহ বলেন, বাস ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। আহতদেরকে চিকিৎসার জন্য ঢাকায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে

সংসদে গিয়েছেন জনগণের সমস্যা সমাধান করতে, যে কারণে বললেন তা…
  • ২২ এপ্রিল ২০২৬
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত হয় ‘গুলশান’ থেকে: সারজিস
  • ২২ এপ্রিল ২০২৬
বয়স সংশোধন ইস্যুতে বড় সুখবর পাচ্ছেন মাদ্রাসা শিক্ষকরা
  • ২২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী জানালেন সংসদ চাইলে পুরাতন সারের ডিলার বাদ দিয়…
  • ২২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামের ‘সেরা উইকেট’ নিয়েও অনিশ্চয়তা, তবু আত্মবিশ্বাসী …
  • ২২ এপ্রিল ২০২৬
আপনি কি সরকারি দলে যোগ দিয়েছেন? হান্নান মাসউদকে স্পিকার
  • ২২ এপ্রিল ২০২৬