স্পারসোর চেয়ারম্যান থেকে সরিয়ে দেওয়া হলো কৃষিবিদ আবদুস সামাদকে

০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৩ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫২ PM

© সংগৃহীত

ভারতের চন্দ্র বিজয়ের পটভূমিতে বাংলাদেশের বিশেষায়িত প্রতিষ্ঠানের ব্যর্থতা নিয়ে আলোচনা–সমালোচনার মধ্যে মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান আবদুস সামাদকে সরিয়ে দিয়েছে সরকার। তাঁকে জাতীয় সংসদ সচিবালয়ে বদলি করা হয়েছে।

আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। তবে স্পারসোর নতুন চেয়ারম্যান হিসেবে কাউকে নিয়োগ দেওয়া হয়নি।

গত ২৩ আগস্ট ভারত চাঁদে মহাকাশযান পাঠানোর পর বাংলাদেশের স্পারসো আলোচনায় আসে। ভারতের মহাকাশ গবেষণাকেন্দ্র ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ হচ্ছেন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার। অন্যদিকে বাংলাদেশের স্পারসোর চেয়ারম্যান আবদুস সামাদের পড়াশোনা কৃষিতে। প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তাকে একটি বিশেষায়িত প্রতিষ্ঠানের চেয়ারম্যান করায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, স্পারসোর বর্তমান চেয়ারম্যানের দক্ষতা ও যোগ্যতা নিয়ে কারও প্রশ্ন নেই। কিন্তু তিনি যে সংস্থার নেতৃত্ব দিচ্ছেন, সেই বিষয়ে তিনি দক্ষ কিনা, প্রশ্ন উঠেছে সেটি নিয়ে। বিশেষায়িত প্রতিষ্ঠানে শীর্ষপদে সংশ্লিষ্ট বিষয়ে জানাশোনা কর্মকর্তাকে নিয়োগ দিতে হলে রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলে মনে করেন তাঁরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার মধ্যে আবদুস সামাদকে সংসদ সচিবালয়ে বদলি করা হলো।

জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র ও লাইসেন্স নবায়নে নতুন নির্দেশ…
  • ২৬ অক্টোবর ২০২৬
সাতক্ষীরায় স্ত্রী ও শিশুকন্যা হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
  • ২৬ অক্টোবর ২০২৬
আজ নোটিশ দেবে না বোর্ড, প্রধানমন্ত্রীও রাষ্ট্রীয় সফরে, ২৯ অ…
  • ২৬ অক্টোবর ২০২৬
অনিয়মিত শিক্ষার্থীদের টিসি দেবে যশোর সরকারি মহিলা কলেজ
  • ২৬ অক্টোবর ২০২৬
এক্সপোর্ট বিভাগে নিয়োগ দেবে সজীব গ্রুপ, আবেদন ২০ নভেম্বর পর…
  • ২৬ অক্টোবর ২০২৬
রাকসুর মেয়াদ শেষ আজ, পরবর্তী নির্বাচন নিয়ে শঙ্কা
  • ২৬ অক্টোবর ২০২৬