ভোলায় পানিতে ডুবে মা-মেয়ের মৃত্যু

০৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৭ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

ভোলায় পুকুরের পানিতে ডুবে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের তারাগঞ্জ গ্রামের আব্দুল গাইন বাড়িতে এ ঘটনা ঘটে।

লালমোহন থানার পুলিশ পরিদর্শক মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—ওই গ্রামের রিপা আক্তার (২৬) ও তার দুইমাস বয়সী নবজাতক শিশু ফাতেমা নেহা।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে রিপা আক্তার তার দুইমাস বয়সী নবজাতক শিশু ফাতেমা নেহাকে কোলে নিয়ে বাড়ির পুকুরে মুখ ধুতে যায়। এসময় অসাবধানতাবশত পা পিছলে তিনি পুকুরে পড়ে যান। ঘণ্টাখানেক পর রিপার ছোট ভাই পুকুরে মুখমন্ডল ধুতে গিয়ে রিপা আক্তার ও ফাতেমা নেহাকে পানিতে ভাসতে দেখেন।

রিপার পরিবার পুলিশকে জানিয়েছে, রিপা সাঁতার জানত না। তাই তাদের ধারণা পা পিছলে রিপা পুকুরে পড়ে যাওয়ার পর সাঁতরে উপরে উঠতে পারেনি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ম ময়নাতদন্ত ছাড়াই মরদেহ  রিপার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ: মৃত্যু
মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬