খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়নি

০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৩ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫২ PM
হাসপাতলের বেডে খালেদা জিয়া

হাসপাতলের বেডে খালেদা জিয়া © সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ২৬ দিন ধরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। মূলত লিভার সিরোসিস থেকেই সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক জটিলতা বাড়ছে। পেটে পানি চলে আসছে। প্রতিনিয়ত তা অপসারণ করতে হচ্ছে। লিভার সিরোসিসের কারণে শরীরে প্রোটিন কমে যাচ্ছে। তবে হাসপাতালের কেবিনে রেখেই বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে। 

গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য। তিনি বলেন, এই মুহূর্তে প্রয়োজন ছিল ম্যাডামকে বিদেশে নিয়ে তার লিভার ট্রান্সপ্লান্ট করা। যেটা বাংলাদেশে সম্ভব নয়।

এখানে ঠিকমতো চিকিৎসা না হওয়ার কারণে ম্যাডামের শারীরিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। তার পায়ের বাতের ব্যথা বাড়ছে। হার্টের সমস্যা রয়েছে। মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। কতদিন খালেদা জিয়াকে হাসপাতালে থাকতে হবে- এমন প্রশ্নের জবাবে মেডিকেল বোর্ডের ওই সদস্য জানান, এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এটি নির্ভর করছে তার সুস্থতার ওপর।

এ বিষয়ে বিএনপির সহ স্বাস্থ্য সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, আমরা যেভাবে আশা করেছিলাম ম্যাডামের শারীরিক অবস্থার সেভাবে উন্নতি হচ্ছে না। লিভার সিরোসিসের সমস্যার কারণে শরীরে অন্য প্যারামিটারের জটিলতাগুলো বাড়ছে। হার্ট-কিডনিতেও সমস্যা দেখা দিয়েছে। মেডিকেল বোর্ড আগেই পরামর্শ দিয়েছিল- ম্যাডামকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করানোর জন্য। তখন সরকার অনুমতি দিলে আজকে এই সমস্যাটা হতো না।

জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র ও লাইসেন্স নবায়নে নতুন নির্দেশ…
  • ২৬ অক্টোবর ২০২৬
সাতক্ষীরায় স্ত্রী ও শিশুকন্যা হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
  • ২৬ অক্টোবর ২০২৬
আজ নোটিশ দেবে না বোর্ড, প্রধানমন্ত্রীও রাষ্ট্রীয় সফরে, ২৯ অ…
  • ২৬ অক্টোবর ২০২৬
অনিয়মিত শিক্ষার্থীদের টিসি দেবে যশোর সরকারি মহিলা কলেজ
  • ২৬ অক্টোবর ২০২৬
এক্সপোর্ট বিভাগে নিয়োগ দেবে সজীব গ্রুপ, আবেদন ২০ নভেম্বর পর…
  • ২৬ অক্টোবর ২০২৬
রাকসুর মেয়াদ শেষ আজ, পরবর্তী নির্বাচন নিয়ে শঙ্কা
  • ২৬ অক্টোবর ২০২৬