রেলওয়েতে ২০ হাজার কর্মকর্তা-কর্মচারী পদ শূন্য: রেলমন্ত্রী

০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩১ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন © সংগৃহীত

বাংলাদেশ রেলওয়েতে বর্তমানে বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ২০ হাজার শূন্যপদ রয়েছে। এছাড়া গত নয় মাসে বিভিন্ন ক্যাটাগরিতে দুই হাজার ৮৮০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

সোমবার (৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সদস্য এম আব্দুল লতিফের এক প্রশ্নের লিখিত উত্তরে রেলমন্ত্রী এসব তথ্য জানান।

রেলমন্ত্রী বলেন, জনবল সংকট দূর করার লক্ষ্যে নিয়োগ প্রক্রিয়া চলছে। আশা করা যাচ্ছে, দ্রুত জনবল সংকট নিরসন হবে।

রেল সেক্টরের উন্নয়ন তুলে ধারে মন্ত্রী বলেন, বাংলাদেশ রেলওয়ে আন্তঃনগর ট্রেনগুলোর সেবার মান বাড়ানোর জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। গত পাঁচ বছরে ১৩০টি নতুন ব্রডগেজ কোচ, ২৫৮টি মিটারগেজ কোচ, ৩০টি মিটারগেজ এবং ২৫টি ব্রডগেজ লোকোমোটিভ রেল বহরে যুক্ত করা হয়েছে।  

এদিকে আরও ৮৯টি মিটারগেজ কোচ, ২২০টি ব্রড গেজ কোচ এবং ৭৫টি মিটারগেজ লাগেজ ভ্যান, ৫০টি ব্রডগেজ লাগেজ ভ্যান, ৫৮০টি মিটারগেজ ওয়াগন, ৪২০টি ব্রডগেজ ওয়াগন ও ১৫টি ব্রডগেজ লোকোমোটিভ সংগ্রহ কার্যক্রম প্রক্রিয়াধীন। তাছাড়া যাত্রীদের ট্রেনে আরোহণ ও অবতরণের সুবিধার্থে প্ল্যাটফর্মের উচ্চতা বাড়ানোর কার্যক্রম চলছে। প্রতিবন্ধীদের জন্য স্টেশনগুলোতে হুইলচেয়ার ও র‍্যাম্প রয়েছে। বিনাটিকিটের যাত্রীরা যাতে স্টেশন বা ট্রেনে প্রবেশ করতে না পারেন সেজন্য বড় স্টেশনগুলোতে ফেন্সিং নির্মাণ করা হয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ স্টেশনের সৌন্দর্যবর্ধন কার্যক্রম শেষ করা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী সব জেলা স্টেশনগুলো পর্যায়ক্রমে রিমডেলিং করা হবে। স্টেশনে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা হয়েছে। নারীদের জন্য আলাদা কাউন্টার, কোচ সংরক্ষণ ও আলাদা টয়লেট স্থাপন করা হয়েছে। এছাড়া ট্রেনের অভ্যন্তরে মানসম্মত খাবার সরবরাহ নিশ্চিত করা হচ্ছে ও ট্রেনে যাত্রীদের অনবোর্ড সুবিধা দেওয়া হচ্ছে। ফলে যাত্রীদের ভ্রমণ আরামদায়ক ও নিরাপদ হচ্ছে।

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬