১০ ঘণ্টায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে যত টোল আদায় হলো

০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৪ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৪ PM
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে © সংগৃহীত

সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। গত ১০ ঘণ্টায় এই এক্সপ্রেসওয়ে থেকে সাড়ে ৭ লাখ টাকার বেশি টোল আদায় হয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যান চলাচল শুরু হয়। 

জানা গেছে, সকালে সাড়ে ৬টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ৯ হাজার ৪৪০টি গাড়ি পারাপার হয়েছে। এ সময় মোট ৭ লাখ ৬৭ হাজার ৮৪০ টাকা টোল আদায় হয়েছে।

জানা গেছে, এক্সপ্রেসওয়ের কাওলা প্রান্তের টোল প্লাজা দিয়ে ৫ হাজার ৮০০টি গাড়ি, কুড়িল টোল প্লাজা দিয়ে এক হাজার ১৩টি গাড়ি, বনানী টোল প্লাজা দিয়ে ৯৩২টি গাড়ি এবং তেজগাঁও টোল প্লাজা দিয়ে এক হাজার ৬৯৫টি গাড়ি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পার হয়েছে। এর মাধ্যমে মোট ৯ হাজার ৪৪০টি গাড়ি থেকে ৭ লাখ ৬৭ হাজার ৮৪০ টাকা টোল আদায় করা হয়েছে।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আখতার।

এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ উড়াল পথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বিমানবন্দরের কাছে উড়াল সড়কের কাওলা প্রান্তের টোল প্লাজায় টোল দিয়ে ফলক উন্মোচন মঞ্চে ওঠেন। এরপর বোতাম চেপে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন তিনি।

অব্যাহতি পেয়েও ছাত্রদলের ব্যানারে প্রভোস্টকে শুভেচ্ছা হামিম…
  • ০৫ এপ্রিল ২০২৬
সাড়া ফেলেছে তাসকিনের বিজ্ঞাপন 
  • ০৫ এপ্রিল ২০২৬
আখতারের বক্তব্যের যে জবাব দিলেন আন্দালিব পার্থ
  • ০৫ এপ্রিল ২০২৬
আনোয়ারায় অনৈতিক কার্যকলাপের অভিযোগে ১৪ যুবক-যুবতী আটক
  • ০৫ এপ্রিল ২০২৬
কাঙ্ক্ষিত যোগ্যতা সত্ত্বেও উচ্চতর গ্রেডে আবেদন করতে পারছেন …
  • ০৫ এপ্রিল ২০২৬
গাজীপুরে দাঁড়ি‌য়ে থাকা ট্রা‌কে বাসের ধাক্কা, নিহত ৩
  • ০৫ এপ্রিল ২০২৬