আ.লীগের সংঘর্ষে মাদ্রাসাছাত্র নিহতের ঘটনায় ছাত্র ঐক্যের সংবাদ সম্মেলন কাল

১৫ আগস্ট ২০২৩, ০৫:০৩ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১১ AM

© সংগৃহীত

গত ২৮ জুলাই অনুষ্ঠিত আওয়ামী লীগের শান্তি সমাবেশে দুই পক্ষের সংঘর্ষে হাফেজ রেজাউল করিম (২১) নামে মাদ্রাসার এক শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করবে সর্বদলীয় ছাত্র ঐক্য। আগামীকাল বুধবার (১৬ আগস্ট) সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।  

এতে সভাপতিত্ব করবেন সর্বদলীয় ছাত্র ঐক্যের মুখপাত্র, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ। 

আরও পড়ুন: জাতীয় শোক দিবস আজ

উল্লেখ্য, গত ২৮ জুলাই অনুষ্ঠিত যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশে দুই পক্ষের সংঘর্ষে হাফেজ রেজাউল করিম নামে কওমি মাদ্রাসার ওই শিক্ষার্থী নিহত হয়। তিনি শেরপুরের নকলা উপজেলার নারায়ণখোলা ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের আব্দুস সাত্তারের বড় ছেলে। সে যাত্রাবাড়ী জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার ছাত্র। নিহত হাফেজ রেজাউল করিম হত্যাকাণ্ডের সময় অসুস্থ অবস্থায় তার বোনের বাড়ি থেকে চিকিৎসার জন্য যাচ্ছিল। 

হাকালুকি হাওরের ২০ হাজার মানুষের চলাচলের একটিমাত্র সড়ক, বাধ…
  • ২৭ অক্টোবর ২০২৬
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়…
  • ২৭ অক্টোবর ২০২৬
গুলি থেকে বাঁচলেও চাপাতি-কুড়ালের আঘাতে জখম ছাত্রদল নেতার মৃ…
  • ২৭ অক্টোবর ২০২৬
দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
  • ২৭ অক্টোবর ২০২৬
সংবাদ পেয়ে অসুস্থ অফিস সহকারীর খোঁজ নিতে হাসপাতালে চুয়েট উপ…
  • ২৭ অক্টোবর ২০২৬
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির মন্তব্যের পর কেন ‘ব্যাখ্যা’ দিতে হ…
  • ২৬ অক্টোবর ২০২৬