চিকিৎসকদের ‘সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে’ খালেদা জিয়া

১৪ আগস্ট ২০২৩, ০৫:৪১ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১১ AM
চিকিৎসাধীন খালেদা জিয়া

চিকিৎসাধীন খালেদা জিয়া © ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসকদের ‘সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে’ রয়েছেন। সোমবার (১৪ আগস্ট) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসকদের বোর্ড তাকে সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। চিকিৎসকদের বোর্ড এখন দিনে দুই থেকে তিনবার বৈঠক করে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনা করছেন এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দিচ্ছেন।

এর আগে, বেগম খালেদা জিয়া ১০ আগস্ট স্বাস্থ্য পরীক্ষা করাতে এভারকেয়ার হাসপাতালে যান। সেদিনই চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

আরো পড়ুন: আইডিয়ালের ঘটনায় হাইকোর্টে জামিন চান অধ্যক্ষ ফৌজিয়া

পরবর্তীতে রোববার রাত ১০টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন। সেসময় তিনি খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

উল্লেখ্য, গত জুন মাসেও তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। সেসময় তার এনজিওগ্রাম করা হলে হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়। 

৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগে ভুগছেন। এর সঙ্গে পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথাও জানিয়েছে মেডিকেল বোর্ড। 

 

ট্যাগ: বিএনপি
পিএসসির নতুন সদস্য হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিএনপি…
  • ২৫ অক্টোবর ২০২৬
চুমুকাণ্ডে ক্ষমা চাইলেন ক্বারী তাশরিক 
  • ২৫ অক্টোবর ২০২৬
৩৯৩ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি চট্টগ্রাম বন্দর কর্…
  • ২৫ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক, হারালেন দলীয় পদ
  • ২৫ অক্টোবর ২০২৬
৫ দফা দাবিতে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের বিক্ষোভ
  • ২৫ অক্টোবর ২০২৬
লিড নিয়েও পর্তুগালের কাছে বাংলাদেশের
  • ২৫ অক্টোবর ২০২৬