‘শেখ হাসিনার কাছে মানুষের প্রত্যাশা বেশি, তিনি দেওয়ার সক্ষমতা রাখেন বলে’

১২ আগস্ট ২০২৩, ০৫:০৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি © ফাইল ছবি

শেখ হাসিনার কাছে মানুষের প্রত্যাশা বেশি হওয়ার কারণ তিনি মানুষকে বারবার দেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। মন্ত্রী বলেন, তিনি দিচ্ছেন এবং দেওয়ার সক্ষমতা রাখেন বলে মানুষ চায় তার কাছে। যে কোনো দিন দেয়নি, দিতে পারে না, দেওয়ার কোনো সক্ষমতা নেই,  দেওয়ার কোনো ইচ্ছা ও দরদ নেই, তার কাছে কেউ চায় না। 

চাঁদপুর সার্কিট হাউজে জেলা সদরের বিষ্ণুপুর, ইব্রাহীমপুর ইউনিয়নে নদী ভাঙন এবং চাঁদপুর শহর রক্ষা বাঁধ প্রকল্পের বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

আরও পড়ুনঃ শিক্ষকদের ফেসবুক-হোয়াটস্ অ্যাপের তথ্য চায় অধিদপ্তর

এসময় মন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকতে তাদের কাছে কেউ চায়নি। কারণ জানেই পাবে না এবং ইতিহাস তাই বলে। তারা যখন ক্ষমতায় ছিল কিছুই হয়নি। কারণ আমরা এখন এসে তাদের এমপি মন্ত্রীর বাড়ির সামনে রাস্তা, ব্রিজ ও কালভার্ট আমাদের করে দিতে হয়েছে। কাজেই মানুষের প্রত্যাশা আওয়ামী লীগ সরকারের কাছে। আর চাঁদপুরে নদী ভাঙন প্রতিরোধে যতটুকু কাজ হয়েছে, তা আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে।
দীপু মনি বলেন, চাঁদপুরে আগামীতেও নদী ভাঙন প্রতিরোধে কাজ হবে। যেটুকু ভাঙছে সেটুকু যদি রক্ষা করতে হয়। তাহলে আগামী নির্বাচনে নৌকাতেই ভোট দিতে হবে।’

ডা. দিপু মনি আরও বলেন, আজকের সভায় পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙনের যে চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন তা দেখেছি। বিভিন্ন স্থানে ভাঙন প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছেন সে জন্য ধন্যবাদ। আমি এসব বিষয়গুলো অবগত এবং মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছি। আমি আবারও চাঁদপুরের নদী ভাঙন প্রতিরোধের প্রকল্পগুলো নিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে যুদ্ধবিমান ম…
  • ১১ এপ্রিল ২০২৬
জনতা ও অগ্রণী ব্যাংকের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা
  • ১১ এপ্রিল ২০২৬
কুয়েটে শুরু হচ্ছে ‘ক্যালিব্রেশন ২.০’
  • ১১ এপ্রিল ২০২৬
বীমা বোর্ডে স্ত্রীকে নিয়োগের চেষ্টা, মন্ত্রীকে বরখাস্ত করলে…
  • ১১ এপ্রিল ২০২৬
ক্ষমতায় এসেই বিএনপি জনগণের সঙ্গে বেইমানি করেছে : নাহিদ
  • ১১ এপ্রিল ২০২৬
শুধু দল নয়, প্লেয়িং ইলেভেনেও চোখ নির্বাচকদের
  • ১১ এপ্রিল ২০২৬
close