ডাকাতি করতে গিয়ে শিক্ষক হত্যা, পাঁচ আসামীর যাবজ্জীবন

১০ আগস্ট ২০২৩, ০২:৩৫ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৬ AM
ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত

ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত © ফাইল ছবি

ময়মনসিংহে ডাকাতি করতে গিয়ে শিক্ষক হত্যা মামলায় পাঁচ আসামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুদীপ্তা সরকার এ রায় ঘোষণা করেন। আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট সঞ্জীব সরকার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: ঢাবিতে সদ্য ভর্তি শিক্ষার্থীদের আনুষঙ্গিক কাজ ৩ দিনে, ক্লাস ১৬ আগস্ট

মামলার নথির বরাত দিয়ে তিনি বলেন, গফরগাঁও উপজেলার বাশিয়া গ্রামের শিক্ষক মাহবুবুল আলমের সঙ্গে দণ্ডপ্রাপ্তদের পূর্ব বিরোধ ছিল। পূর্ব বিরোধের জেরে মাহবুবুল আলমের বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেন তারা। পরিকল্পনা অনুযায়ী ২০১২ সালের ১৯ এপ্রিল শিক্ষকের বাড়িতে হামলা করে তাকে হত্যা করেন। এ ঘটনার দুইদিন পর (২১ এপ্রিল) নিহত শিক্ষক মাহবুবুল আলমের স্ত্রী হেনা পারভীন বাদী হয়ে গফরগাঁও থানায় মামলা করেন।

অ্যাডভোকেট সঞ্জীব সরকার সঞ্জু আরও বলেন, ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ঘটনা প্রমাণিত হওয়ায় পাঁচ আসামির উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করেন। এই ঘটনায় হত্যা মামলা ও রাতের আধারে বাড়ি ঘরে হামলার মামলায় পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। দুটি রায়ের সাজা একসঙ্গে চলবে বলেও জানান তিনি।

প্রাথমিক শিক্ষকদের ইংরেজির প্রশিক্ষণ দেওয়া হবে কিনা, হুম্মা…
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
মুসলমানরা ইসলামের সীমানার মধ্যে ভাষা-সংস্কৃতি ধারণ করবে—এইট…
  • ১৫ এপ্রিল ২০২৬
বরগুনায় ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের, আহত ৩
  • ১৫ এপ্রিল ২০২৬
পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে সিঙ্গাপুর, উগান্ডার চেয়েও ২৭…
  • ১৫ এপ্রিল ২০২৬
ঢাবির বাস দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে সাদিক…
  • ১৫ এপ্রিল ২০২৬