স্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের

০৯ আগস্ট ২০২৩, ০৯:২৫ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের © ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুর গেছেন। আজ বুধবার (৯ আগস্ট) সকাল ৮টা ৩০মিনিটে সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন তিনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৪ ফ্লাইট যোগে ঢাকা ত্যাগ করেন ওবায়দুল কাদের।

জানা গেছে, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ১১ আগস্ট সন্ধ্যা ৬ টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৫৮৫ ফ্লাইট যোগে ওবায়দুল কাদেরের ঢাকায় ফিরবেন।

২০১৯ সালের মার্চে ওবায়দুল কাদেরের হৃৎপিণ্ডে তিনটি ব্লক ধরা পড়ে। পরে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার বাইপাস সার্জারি করা হয়। এরপর থেকে নিয়মিত তাকে সিঙ্গাপুরে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়।

সরকারের সমালোচনা করে নারী উদ্যোক্তার বক্তব্য অপরাধ হিসেবে দ…
  • ২৭ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে হত্যার ঘটনায় পুলিশ হেফাজতে এমপির ছেলে
  • ২৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ডিএনএ পরীক্ষায় ১০ মর…
  • ২৭ অক্টোবর ২০২৬
‘তুমি আসবে বলেই অপেক্ষাটা এত সুন্দর’—পদ্ম হাতে শিক্ষিকার পো…
  • ২৭ অক্টোবর ২০২৬
সেন্টমার্টিন ভ্রমণে ভাড়ার ধাক্কা, পর্যটকদের পকেটে টান!
  • ২৭ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তনের অনলাইন আবেদন চার ধাপে, শুরু ১ নভেম্বর
  • ২৭ অক্টোবর ২০২৬