ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, আসছে সাইবার নিরাপত্তা আইন

০৭ আগস্ট ২০২৩, ১২:৫৯ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২১ AM
আইন মন্ত্রণালয়

আইন মন্ত্রণালয়

বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটি  “সাইবার নিরাপত্তা আইন-২০২৩” নামে প্রতিস্থাপিত হবে বলে জানা গেছে।

সোমবার (৭ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, ২৫ জুলাই আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ বাতিল বা পরিবর্তন করা হবে না। তবে আইনের অপব্যবহার রোধে এটি সংশোধন করার প্রক্রিয়া চলছে, যা আগামী সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হবে।

উল্লেখ্য, গণমাধ্যমের স্বাধীনতা, মুক্তচিন্তা ও মত প্রকাশের অধিকার সমুন্নত রাখা, সর্বোপরি মানুষের মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল সংশ্লিষ্টরা।

 

চীনে স্কুল টুর্নামেন্টে বাংলাদেশের ৫ ম্যাচে ১৪৬ গোল হজম, দল…
  • ২৭ অক্টোবর ২০২৬
জমি লিখে না দেওয়ায় ছেলের হাতে মায়ের মৃত্যু
  • ২৭ অক্টোবর ২০২৬
প্রতিদিন অনলাইনে ট্রেনের টিকিট ১০% করে ছাড়ার প্রস্তাব
  • ২৭ অক্টোবর ২০২৬
‘আমার ছেলে যে এত কবি, জানতাম না’, বাবার পুরোনো ভিডিও শেয়ার …
  • ২৭ অক্টোবর ২০২৬
সীতাকুণ্ডে লরির ধাক্কায় শিশুসহ ৫ বাসযাত্রী নিহত, আহত ৬
  • ২৭ অক্টোবর ২০২৬
ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন
  • ২৭ অক্টোবর ২০২৬