গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩৪ শিক্ষার্থীকে গ্রেপ্তার, চাওয়া হবে রিমান্ড: পুলিশ

০১ আগস্ট ২০২৩, ০৫:৫৯ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৬ AM
আটক শিক্ষার্থীরা

আটক শিক্ষার্থীরা © সংগৃহীত

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ৩১ জন শিক্ষার্থীসহ গ্রেপ্তার হওয়া ৩৪ জনের রিমান্ড চাইবে পুলিশ। আজ মঙ্গলবার (১ আগস্ট) সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাজন কুমার দাস গণমাধ্যমকে এ তথ্য জানান। 

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৪ শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।

সরকারের বিরুদ্ধে ‘গোপন ষড়যন্ত্র ও জননিরাপত্তা বিঘ্নিত করার আশঙ্কায়’ গত রোববার বিকেলে টাঙ্গুয়ার হাওর থেকে ৩৪ জনকে আটক করা হয়। 

সরকারের বিরুদ্ধে ‘গোপন ষড়যন্ত্র ও জননিরাপত্তা বিঘ্নিত করার আশঙ্কায়’ গত রবিবার বিকেলে টাঙ্গুয়ার হাওর থেকে ৩৪ জনকে আটক করা হয়। গতকাল সোমবার বিকেলে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ বাদী হয়ে তাহিরপুর থানায় একটি মামলা করে।

এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে তাদের আদালতে হাজির করলে আদালতের বিচারক ৩২ জনকে কারাগারে এবং দুজন কিশোর হওয়ায় তাদের কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশের দাবি, গ্রেপ্তার সবাই ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মী।

জুনিয়রকে মাথা ফাটানোর অভিযোগ, শাস্তি পেলেন ছাত্র ইউনিয়ন নে…
  • ০৭ এপ্রিল ২০২৬
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিএসই বিভাগের বিদায় স…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএস: পদের চেয়েও মৌখিক পরীক্ষায় প্রার্থীর সংখ্যা কম
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের মৌখিক পরীক্ষার সম্ভাব্য সময় জানাল পিএসসি
  • ০৭ এপ্রিল ২০২৬
‘কে উপদেষ্টার সঙ্গে ভোর ৫টা পর্যন্ত মিটিং করেছে, এগুলো জানি’
  • ০৭ এপ্রিল ২০২৬
৫ দফা দাবিতে উপাচার্যকে ‘স্কুল অব ল’র বাউবি শিক্ষার্থীদের স…
  • ০৭ এপ্রিল ২০২৬
close