নেত্রকোনা-৪ উপনির্বাচন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হলেন আওয়ামী লীগের সাজ্জাদুল হাসান

৩১ জুলাই ২০২৩, ১০:৩৫ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
সাজ্জাদুল হাসান

সাজ্জাদুল হাসান © ফাইল ছবি

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (৩১ জুলাই) বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী এ ফল ঘোষণা করেন।

এসময় বলেন, সাজ্জাদুল হাসান,  পিতা-আখলাকুল হুসাইন আহমেদ, মাতা-বেগম হোসনে আরা হুসাইন, গ্রাম-দৌলতপুরদক্ষিণ, ডাকঘর-মোহনগঞ্জ, উপজেলা-মোহনগঞ্জ, জেলা-নেত্রকোনাকে ১৬০, নেত্রকোনা-৪ আসনে জাতীয় সংসদের সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। 

এ সময় জেলার প্রিন্ট ও  ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাজ্জাদুল হাসান প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি সক্রিয় ভাবে আওয়ামী রাজনীতির সাথে জড়িত। 

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নেত্রকোনা-৪ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গত ২৪ জুলাই বিকাল ৪টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে মাত্র একটি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান এই মনোনয়নপত্র দাখিল করেন।

জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, ২৪ জুলাই মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকাল ৪টা পর্যন্ত শুধুমাত্র আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তিনি আরও বলেন একমাত্র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়া আর কোন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেননি

উল্লেখ্য, গত ১১ জুলাই এই আসনের সংসদ সদস্য রেবেকা মমিন মারা যাওয়ায় ১৫ জুলাই নির্বাচন কমিশন আসনটি শূণ্য ঘোষণা করে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

জীবন বাচাঁতে ডোবায় লাফ দিয়েছিলেন স্কুলশিক্ষিকা মুক্তা
  • ২৭ অক্টোবর ২০২৬
ব্যালন ডি’অর নিয়ে অনুমান কতটা মিলল, সামনে এল চমকপ্রদ হিসাব
  • ২৭ অক্টোবর ২০২৬
এসবিএসি ব্যাংকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে
  • ২৭ অক্টোবর ২০২৬
শিক্ষা-গবেষণায় বাংলাদেশ ও চীনের সহযোগিতা বাড়ানোর উদ্যোগ, ইউ…
  • ২৭ অক্টোবর ২০২৬
ক্রসফায়ারের মনোবাসনা লালন করা আইজিপি মূলত একজন হারুন-বিপ্লব…
  • ২৭ অক্টোবর ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরও এক এমপি পাচ্ছে বিএনপি
  • ২৭ অক্টোবর ২০২৬