প্রধান বিচারপতির সাথে দেখা করতে আকস্মিক সুপ্রিম কোর্টে সিইসি

৩১ জুলাই ২০২৩, ০২:৩৩ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
সুপ্রিম কোর্টে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল

সুপ্রিম কোর্টে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল © সংগৃহীত

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সাথে দেখা করতে সুপ্রিম কোর্টে এসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সোমবার (৩১ জুলাই) দুপুরে সুপ্রিম কোর্ট আসেন সিইসি।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এসেই ভেতরে প্রবেশ করেন সিইসি। এ সময় হঠাৎ প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের কারণ জানতে চাওয়া হলেও সাংবাদিকদের তাৎক্ষণিক কোনো জবাব দেননি তিনি। তবে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।

এসময় তার সাথে ছিলেন কমিশনার রাশেদা সুলতানা ও নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম। এছাড়া সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান ও আপিল বিভাগের রেজিস্ট্রার সাইফুর রহমান উপস্থিত ছিলেন।

মুন্সি মশিয়ার রহমান জানিয়েছেন, সৌজন্য সাক্ষাৎ করতেই সিইসিসহ ইসির প্রতিনিধি দল সুপ্রিম কোর্টে এসেছেন।

বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি-দ্বিতীয় লাহোর, ঢাকা কত?
  • ২২ এপ্রিল ২০২৬
যুদ্ধে ক্ষতিগ্রস্ত ৭৭৫ স্কুল সংস্কার করেছে ইরান
  • ২২ এপ্রিল ২০২৬
ইরানের ড্রোন কীভাবে বিশ্বে ক্ষমতার ধারণা বদলে দিয়েছে
  • ২২ এপ্রিল ২০২৬
২০ মিনিট ভুল প্রশ্নে পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা, অতঃপর...
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির নবীন শিক্ষার্থীদের বিশেষ মাইগ্রেশন শুরু, সুখবর পাচ্ছে…
  • ২২ এপ্রিল ২০২৬
‘বেডটাইম স্ট্যাকিং’ ঘুমের জন্য ভালো না খারাপ?
  • ২২ এপ্রিল ২০২৬