নেত্রকোনায় কৃষি মেলা উপলক্ষে শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

৩০ জুলাই ২০২৩, ১১:৫৬ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ © টিডিসি ফটো

নেত্রকোনায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। মেলা উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের অর্থায়নে নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলার আয়োজন করেছে।

রবিবার ( ৩০ জুলাই) দুপুরে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে কৃষি মেলার উদ্বোধন করেন নেত্রকোনা-(সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু।

নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজ, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট অসিত সরকার সজল, পুলিশ সুপার ফয়েজ আহমেদ,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মানিক, নেত্রকোনা পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসিন আলম,মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবিনা ইয়াছমিন।

পরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান এবং বাসা বাড়ীর আঙ্গীণায় বৃক্ষ রোপনের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বনজ,ফলজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবিনা ইয়াছমিন বলেন, এবারের কৃষি মেলায় ২১টি বিভিন্ন ধরণের স্টল স্থান পেয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

ট্যাগ: মেলা
দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি
  • ২২ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতায় চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির সামজিক বিজ্ঞান অনুষদের ডিন নিয়োগ ঘিরে দিনভর নাটকীয়তা
  • ২২ এপ্রিল ২০২৬
স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত অধ্যাপক ড. এম. এ. রহিমকে ডিআইইউর…
  • ২২ এপ্রিল ২০২৬
লঙ্কান ক্রিকেট বোর্ডকে সরে দাঁড়ানোর নির্দেশ সরকারের
  • ২২ এপ্রিল ২০২৬
প্রাথমিকের মহাপরিচালক হলেন মিজ শাহীনা ফেরদৌসী
  • ২২ এপ্রিল ২০২৬