ময়মনসিংহে নামাজ শেষে ব্যারাকে ফিরে পুলিশ সদস্যের মৃত্যু

২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ PM
রুকন মিয়া

রুকন মিয়া © সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরে রুকন মিয়া নামের এক পুলিশ সদস্য এশার নামাজ শেষে থানার ব্যারাকে ফিরে অসুস্থ হয়ে মারা গেছেন। সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে গৌরীপুর থানা ব্যারাকে অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

রুকন মিয়া (৫৯) নেত্রকোনার বারহাট্টার আশিয়ল গ্রামের মৃত মিয়া হোসেনের ছেলে।

জানা গেছে, রুকন মিয়া ২০২৪ সালের ১৮ অক্টোবর গৌরীপুর থানায় যোগদান করেন। তিনি গৌরীপুর থানার ব্যারাকের চতুর্থ তলায় থাকতেন। সোমবার রাতে রুকন মিয়া গৌরীপুর থানা মসজিদে এশার নামাজ আদায় শেষে গৌরীপুর থানা ব্যারাকে ফিরে আসেন। এসময় শারীরিক অসুস্থতাবোধ করায় তিনি নেবুলাইজার গ্রহণকালে মেঝেতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, সোমবার রাতে কনস্টেবল রুকন মিয়া থানার ব্যারাকে নেবুলাইজার গ্রহণকালে তিনি অসুস্থ হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬