জুলাই থেকে প্রশাসনের কর্মকর্তাদের আমলনামা লেখা শুরু: নুর

৩০ জুলাই ২০২৩, ১০:৫০ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
নুরুল হক নুর

নুরুল হক নুর © ফাইল ফটো

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জুলাই থেকে প্রশাসনে কর্মরতদের আমলনামা লেখা শুরু হবে। যারা ফ্যাসিবাদের পাশে দাঁড়িয়ে জনগণের বিপক্ষে যাবেন জনগণ তাদের প্রতিহত করবে।

রোববার গণ অধিকার পরিষদের মশাল মিছিল শেষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

 এর আগে সংগঠনটির নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে বাধা উপেক্ষা করে কিছু দূর এগিয়ে গেলে পানির ট্যাংকির সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, এখন থেকে প্রতিটি কর্মসূচিতে বিরোধী দলসমূহের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯০-এ এরশাদবিরোধী আন্দোলনে যেমন প্রশাসনের উদ্দেশ্যে বলেছিল সেনাছাউনিতে বসে, বন্দুকের নলে ক্ষমতা দখল করে যারা জনগণের ওপর হামলা-হামলা-মামলা, অত্যাচার করবে তাদের আত্মীয়-স্বজন, পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নুর বলেন, জনগণের ওপর অত্যাচার, হামলা-মামলা করে জোরজবরদস্তির মাধ্যমে ক্ষমতায় থাকাকে বর্তমানে আওয়ামী লীগের নেতাদের অনেকেও সমর্থন করছে না। ছাত্রলীগ-যুবলীগের ভাইদের বলব, অতি উৎসাহী হবেন না। অতীতের পাপের জন্য ক্ষমা চান। পরবর্তীতে যেন আপনাদের ক্ষমা করা যায়।

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
  • ৩০ মার্চ ২০২৬
‘৪০ লাখ মানুষের ডেটা ডার্ক ওয়েবে বিক্রির ঝুঁকিতে’
  • ৩০ মার্চ ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে এনসিপি…
  • ৩০ মার্চ ২০২৬
আজ থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব…
  • ৩০ মার্চ ২০২৬
দেশে পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ
  • ৩০ মার্চ ২০২৬
গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence