চট্টগ্রাম-১০ উপ-নির্বাচনে ভোট পড়েছে ১১.৭০ শতাংশ

৩০ জুলাই ২০২৩, ১০:১৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি

ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি © সংগৃহীত

চট্টগ্রাম-১০ উপ-নির্বাচনে ভোট পড়েছে মাত্র ১১ দশমিক ৭০ শতাংশ। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রোববার (৩০ জুলাই) সন্ধ্যায় নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মিলনায়তনে স্থাপিত নির্বাচন কমিশনের অস্থায়ী নির্বাচনী ফলাফল সংগ্রহ ও তথ্য পরিবেশন কেন্দ্র থেকে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান।

নির্বাচনে ১৫৬টি কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৮৮ হাজার ৬৩৩ জন। মোট ভোট পড়েছে ৫৭ হাজার ১৫৩টি। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ৫২ হাজার ২২৩ ভোট পেয়েছেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. সামসুল আলম পেয়েছেন ১ হাজার ৫৭২ ভোট। তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৩০ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের রশীদ মিয়া ছড়ি প্রতীকে পেয়েছেন ৫৭৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী বেলুন প্রতীকে পেয়েছেন ৪৮০ ভোট, মনজুরুল ইসলাম ভূঁইয়া রকেট প্রতীকে পেয়েছেন ৩৬৯ ভোট।

বাড়ি বাড়ি গিয়ে ট্যাক্স আদায়ের নামে প্রতারণার অভিযোগে গ্…
  • ২৭ অক্টোবর ২০২৬
সীমাবদ্ধতার পাশাপাশি সেবার মান ও আস্থাহীনতার কারণেও রোগীকে …
  • ২৭ অক্টোবর ২০২৬
রিসেপশনিস্ট নিয়োগ দেবে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও, আবে…
  • ২৭ অক্টোবর ২০২৬
মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞ…
  • ২৭ অক্টোবর ২০২৬
মাও সেতুংকে নিয়ে মন্তব্যে ক্ষমা চাইলেন এমবাপ্পে
  • ২৭ অক্টোবর ২০২৬
শিক্ষক হচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আ…
  • ২৭ অক্টোবর ২০২৬