কয়লা সংকটে ফের বন্ধ রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র

৩০ জুলাই ২০২৩, ০৬:০০ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র © ফাইল ছবি

কারিগরি ত্রুটি কাটিয়ে উৎপাদনে আসার ১০ দিনের মাথায় ফের বন্ধ হয়ে গেল বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র। কয়লা সংকটের কারণে বন্ধ হয়ে যায় বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন।

শনিবার (২৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়। কয়লা আসার পর আগামী ৮ আগস্ট বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় চালু করা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগেও কয়লা সংকটে বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ হয়েছিল।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজীম এ তথ্য নিশ্চিত করে বলেন, কয়লা সংকটের কারণে শনিবার মধ্যরাত থেকে প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। কয়লা আমদানির জন্য সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আগামী ৮ আগস্ট কয়লা এসে পৌঁছালে পুনরায় উৎপাদনে যাওয়া যাবে।

এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে গত ১৬ জুলাই বন্ধ হয়ে যায় এই তাপ বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন। পরে ২০ জুলাই দুপুর থেকে আবার উৎপাদন শুরু হয়।

ট্যাগ: বিদ্যুৎ
একনজরে বিসিবির অ্যাডহক কমিটি: কার কী পরিচয়?
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে বড় দুঃসংবাদ দিল মাউশি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের হল থেকে রাইস কুকার-বৈদ্যুতিক চুলা জব্দ, ছাত…
  • ০৭ এপ্রিল ২০২৬
নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
পুরো একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন রাবিপ্রবির শিক্ষার্থ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close