৫৬ বছর বয়সে ইউপি সদস্যের এসএসসি পাস

৩০ জুলাই ২০২৩, ০৫:২৮ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
ইউপি সদস্য শফিকুল ইসলাম

ইউপি সদস্য শফিকুল ইসলাম © সংগৃহীত

রাজশাহী মোহনপুর উপজেলার ধরাইল ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুল ইসলাম। ৫৬ বছর বয়সেও হাল ছাড়েননি তিনি। শিক্ষার আলোয় নিজেকে আলোকিত করতে এই বয়সে বই-খাতা হাতে তুলে নেন। তাঁর ইচ্ছা শক্ত আর অধ্যাবসয় তাকে সফলতার দিকে নিয়ে যাচ্ছে। এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি।

জানা যায়, ৫৬ বছর বয়সী ইউপি সদস্য শফিকুল ইসলাম ২০২৩ সালে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে মোহনপুর উপজেলার কেশরহাট টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট থেকে এসএসসি (ভোকেশনাল) সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেন। জিপিএ-৪ দশমিক ৯৩ পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। তাঁর এসএসসি পাসের এ খবর এখন উপজেলার আলোচিত একটি ঘটনা। এ বয়সেও কেবল নিজের অদম্য ইচ্ছে শক্তির জোড়ে সাফল্য পেয়েছেন তিনি।

এ বিষয়ে ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, তিনি পর পর দুই বার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। গ্রামের মানুষ তাকে ভীষণ ভালোবাসেন। তাই তিনি সমাজে একটু মাথা উঁচু করে বেঁচে থাকার প্রয়োজন অনুভব করেন। এরপর ভাবেন দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার কোনো শেষ নেই। তাই বয়সের কথা না ভেবে এসএসসি সমমান পরীক্ষায় অংশ নেন এবং শেষ পর্যন্ত ৪ দশমকি ৯৩ পেয়ে উত্তীর্ণ হন। তার মতে শিক্ষার কোনো শেষ নেই এবং বিকল্পও নেই।

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘ব্রাউন সার্জনফিশ’
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের
  • ০২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে একনলা বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ ও …
  • ০২ এপ্রিল ২০২৬
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬
ইস্টার সানডে উপলক্ষে বন্ধ থাকবে ঢাবির ক্লাস, চলবে পরীক্ষা
  • ০২ এপ্রিল ২০২৬