সব বিশ্ববিদ্যালয়ের আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে কাজ করছে সরকার: ড. আবু তাহের

৩০ জুলাই ২০২৩, ০৩:৫৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. আবু তাহের

প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. আবু তাহের © টিডিসি ফটো

 
সিলেট বিভাগের সাত পাবলিক বিশ্ববিদ্যালয়কে ‘অডিট ম্যানেজমেন্ট অ্যান্ড মনিটরিং সিস্টেম (এএমএমএস) ২.০’ সফটওয়্যার বিষয়ে  প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

শনিবার (২৯ জুলাই) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এই প্রশিক্ষণ আয়োজন করা হয়। শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইউজিসি’র অর্থ ও হিসাব বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের।

অধ্যাপক আবু তাহের বলেন, অডিট ম্যানেজমেন্ট অ্যান্ড মনিটরিং সিস্টেম সফটওয়্যার ব্যবহারের ফলে আর্থিকখাতে স্বচ্ছতা ও জবাবদিহি জোরদার এবং গতিশীলতা বাড়বে। এর মাধ্যমে অডিট প্রক্রিয়া আরও কম সময় ও কম খরচে করা সম্ভবপর হবে।

তিনি আরও বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে আর্থিকসহ সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর। এ লক্ষ্যে ইউজিসি বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় এ প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীগণ আর্থিক-অডিট পরিচালনায় সুনির্দিষ্ট গাইডলাইন খুঁজে পাবেন বলে তিনি জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবি’র উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন ও আইআইসিটি পরিচালক অধ্যাপক ড. এম. জহিরুল ইসলাম। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি’র অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. রেজাউল করিম হাওলাদার, শিক্ষা অডিট অধিদপ্তরের উপ-পরিচালক সুনিল কুমার সিংহ এবং এএমএমএস সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার মো. শরিফুল ইসলাম।

শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, প্রতিটি প্রতিষ্ঠানে আর্থিক স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতে অডিটের গুরুত্ব অপরিসীম। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বিশেষজ্ঞদের কাছ থেকে অর্জিত জ্ঞান তাঁদের স্ব স্ব কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। 

ইউজিসি’র উপ-পরিচালক (অডিট) মো.আব্দুল মান্নান- এর সঞ্চালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ; হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিট শাখা, অডিট সেল প্রধান ও অডিট সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close