জুলাইয়ে ৭ গুনের বেশি বেড়েছে ডেঙ্গু রোগী: স্বাস্থ্য অধিদফতর

৩০ জুলাই ২০২৩, ০৩:৩২ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
ব্রিফিংয়ে অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন

ব্রিফিংয়ে অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন © সংগৃহীত

জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত জুন মাসের তুলনায় এ মাসে আক্রান্তের সংখ্যা সাত গুণ। জুন মাসে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৫ হাজার ৭৫ জন, জুলাই মাসে এখন পর্যন্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৪২৯ জন।

রবিবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এমআইএস শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আয়োজিত ভার্চুয়াল ব্রিফিংয়ে এসব কথা জানান।

তিনি জানান, গত মাসের তুলনায় এই মাসে আমাদের রোগী সাত গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। মোট রোগীদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি ৬৪ শতাংশ এবং নারী ৩৬ শতাংশ। এছাড়া মধ্যবয়সী যারা তারাই বেশি আক্রান্ত হচ্ছেন।

ঢাকা ও ঢাকার বাইরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ঢাকায় শিশুদের আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি বলে জানান ডা. শাহাদাত।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: রূপান্তরের এই মুহূর্তে আমাদের …
  • ০৬ এপ্রিল ২০২৬
আদালতে আর এস ফাহিমের আইনজীবী থেকে টাকা, বরখাস্ত হলেন সেই পু…
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন ডা. জুবাইদা
  • ০৬ এপ্রিল ২০২৬
ডিভোর্সেও উৎসব, ব্যান্ড বাজিয়ে মিষ্টিমুখ করে মেয়েকে ঘরে ফির…
  • ০৬ এপ্রিল ২০২৬
জামায়াতের এমপি আরমানের ‌‘নির্দেশনায়’ অধ্যক্ষকে হেনস্থা, ছাত…
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএমইউ’র নতুন উপাচার্য ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ
  • ০৬ এপ্রিল ২০২৬
close