নদীতে গোসলে নেমে কলেজছাত্রের মৃত্যু

২৯ জুলাই ২০২৩, ০৯:১৮ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
নিহত আকিদুল ইসলাম

নিহত আকিদুল ইসলাম © সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীতে গোসল করতে নেমে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এই ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম আকিদুল ইসলাম। আকিদুল সরকারি রাজেন্দ্র কলেজের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

মৃত আকিদুল আলফাডাঙ্গার বুড়াইচ ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের মো. মিলন মোল্লার একমাত্র ছেলে। 

বুড়াইচ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু বলেন, শনিবার দুপুরে খোলাবাড়িয়া গ্রামে মধুমতি নদীতে গোসল করতে নামে আকিদুল। কিছুক্ষণ পর তার মা সুফিয়া বেগম গিয়ে ছেলেকে ঘাটে দেখতে না পেয়ে হাউমাউ করে কান্নাকাটি করতে থাকেন। পরে স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করে আকিদুলকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আকিদুল মৃগী রোগী ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার বাবা একজন দরিদ্র দিনমজুর। অনেক কষ্টে একমাত্র ছেলেকে তারা পড়ালেখা করিয়ে বড় করে তুলছিলেন। এ ঘটনার পর তার মা সুফিয়া বেগম ও খালা নছিরননেসা বিলাপ করতে করতে বারবার মূর্ছা যান।

ট্যাগ: মৃত্যু
সদস্য সংগ্রহ করছে ঢাবির ‌‘ভয়েস অব বিজনেস’
  • ১৩ এপ্রিল ২০২৬
জার্মানিতে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী
  • ১৩ এপ্রিল ২০২৬
এনটিআরসিএ’র এক উপ-পরিচালককে ওএসডি
  • ১৩ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীকে ব্ল্যাকমেইলের অভিযোগ কর্মচারীর বিরুদ্ধে, উল্টো…
  • ১৩ এপ্রিল ২০২৬
রোল-রেজিস্ট্রেশন-সেট কোড ভুল হলে সংশোধন যেভাবে, জানাল বোর্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
গ্রেট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, আবেদন স্নাতকোত্তরে
  • ১৩ এপ্রিল ২০২৬