সোমবার সারাদেশে জনসমাবেশ করবে বিএনপি

২৯ জুলাই ২০২৩, ০৭:১৬ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল © সংগৃহীত

সোমবার সারাদেশে জনসমাবেশ করবে বিএনপি।  আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা করেন।

জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘বিনা উসকানিতে বিএনপি নেতাকমীদের ওপর নির্বিচানে গুলি চালানো হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমানউল্লাহ আমানসহ বহু নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘বাসে আগুন দেওয়ার ঘটনায় বিএনপিকে দায়ী করা হচ্ছে। কিন্তু কারা এ কাজ করছে তা সবাই জানে। সংবাদ মাধ্যমের কল্যাণে জানতে পেরেছি, তিন যুবক মোটসাইকেলে এসে বাসে আগুন দিয়ে চলে যান। পুলিশও আশপাশে ছিল।’

বিএনপি সহিংস রাজনীতি চায় না বলে দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সদস্যসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি প্রমুখ।

ট্যাগ: বিএনপি
আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬