আমিনবাজারে ৪ ককটেল বিস্ফোরণ

২৯ জুলাই ২০২৩, ০৪:৫৬ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
ঘটনাস্থলে পুলিশ

ঘটনাস্থলে পুলিশ © সংগৃহীত

রাজধানীর প্রবেশপথ সাভারের আমিনবাজারে চারটি ককটেল বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে। এ সময় পুলিশ ছয়টি ককটেল জব্দ করেছে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

শনিবার (২৯ জুলাই) বেলা ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার শাহ আলম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি চলন্ত পিকআপ ভ্যান থেকে চার-পাঁচটি ককটেল সদৃশ বস্তু সড়কের পাশে নিক্ষেপ করা হলে সেগুলো বিস্ফোরিত হয়।

ফিলিং স্টেশনের ম্যানেজার নুরুল আমিন বলেন, একই সঙ্গে চার থেকে পাঁচটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তবে কে ছুড়েছে, কাউকে দেখতে পাইনি।

আরও পড়ুন: এবার ভালো কলেজে ভর্তি নিয়ে দুশ্চিন্তা

এদিকে বিস্ফোরণের শব্দ শুনে বিস্ফোরণস্থলের পাশ থেকে ছয়টি তাজা ককটেল জব্দ করেছে পুলিশ। এরপর ককটেলগুলো পানিতে চুবিয়ে নিষ্ক্রিয় করা হয়।

এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর বিভাগ) আব্দুল্লাহিল কাফী বলেন, আমরা বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে ছয়টি ককটেল জব্দ করেছি এবং রিফিউজের ব্যবস্থা করেছি। আমরা ঘটনাটির তদন্ত করছি। এ ঘটনায় মামলা হবে।

তিনি আরও বলেন, আপনারা জানেন এখানে দুটি রাজনৈতিক দলের কর্মসূচি ছিল। কিন্তু আমাদের তৎপরতার কারণে কেউ অবস্থান নিতে পারেনি। তাই এই ককটেল বিস্ফোরণ করে শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চাচ্ছে।

 

ট্যাগ: ককটেল
দলে পরিবর্তন না রাখার কারণ জানালেন প্রধান নির্বাচক
  • ১১ এপ্রিল ২০২৬
দেশে প্রথম ‘কৃষকের হাট’ উদ্বোধন
  • ১১ এপ্রিল ২০২৬
এরিয়া ইনচার্জ ও হিসাবরক্ষক নেবে আকিজ গ্রুপ, সরাসরি ভাইভা অঞ…
  • ১১ এপ্রিল ২০২৬
‘ফেল করা শিক্ষার্থীরা দুই বারের বেশি সুযোগ পাবেন না’
  • ১১ এপ্রিল ২০২৬
ভ্রাম্যমাণ আদালতের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, খাবার গেল এত…
  • ১১ এপ্রিল ২০২৬
সাকিবকে লম্বা সময়ের জন্য পেতে আশাবাদী প্রধান নির্বাচক
  • ১১ এপ্রিল ২০২৬
close