বিকেলে আওয়ামী লীগের জরুরি সভা

২৯ জুলাই ২০২৩, ০১:৪৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আওয়ামী লীগ

আওয়ামী লীগ © লোগো

দেশের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সভা ডেকেছে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহ এবং দলীয় সংসদ সদস্যদের এ যৌথসভা অনুষ্ঠিত হবে।

শনিবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টায় ২৩, বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ জরুরি সভা শুরু হবে। বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।  

ক্ষমতাসীন দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও দলটির জ্যেষ্ঠ নেতারা।

সভায় আওয়ামী লীগের নির্ধারিত সংখ্যক নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় সংসদ সদস্যদের জরুরি যৌথসভা অনুষ্ঠিত হবে।

এর আগে শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন এ কর্মসূচি ঘোষণা করেন।

বর্তমান সরকার পদত্যাগের এক দফা দাবিতে আগামী শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার গুরুত্বপূর্ণ সব প্রবেশপথে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি।

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
  • ৩০ মার্চ ২০২৬
‘৪০ লাখ মানুষের ডেটা ডার্ক ওয়েবে বিক্রির ঝুঁকিতে’
  • ৩০ মার্চ ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে এনসিপি…
  • ৩০ মার্চ ২০২৬
আজ থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব…
  • ৩০ মার্চ ২০২৬
দেশে পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ
  • ৩০ মার্চ ২০২৬
গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence