যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশ শুরু

২৮ জুলাই ২০২৩, ০২:৪৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সমাবেশে জড়ো হচ্ছে নেতাকর্মীরা

সমাবেশে জড়ো হচ্ছে নেতাকর্মীরা © সংগৃহীত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশ শুরু হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২টা ১৫ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তি সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া আওয়ামী লীগের সিনিয়র নেতারা ও সহযোগী সংগঠনের নেতারাও বক্তব্য রাখবেন শান্তি সমাবেশে।

ইতোমধ্যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতাকর্মীরা আসছেন সমাবেশস্থলে। বৃষ্টিতে ভিজেও সমাবেশে যোগ দিয়েছেন নেতাকর্মীরা।

আয়োজক সংগঠনগুলোর নেতারা জানিয়েছেন, এই সমাবেশকে ঘিরে সকল ইউনিটকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্র থেকে। ঢাকাসহ সারা দেশ থেকে কয়েক লাখ নেতাকর্মী সমাবেশে যোগ দিচ্ছেন। বিশেষ করে ঢাকার পার্শ্ববর্তী ৫ জেলার নেতাকর্মীরা আসছেন। এই সমাবেশে এযাবতকালের সবচেয়ে বড় গণজমায়েত হবে। এখান থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দেবেন কেন্দ্রীয় নেতারা।

শেষ মুহূর্তে ঢাকা সফর স্থগিত চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রীর
  • ৩০ মার্চ ২০২৬
নাচতে নাচতে শিশুকে চড় মারল রোবট
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প
  • ৩০ মার্চ ২০২৬
ইলন মাস্ককে সহায়তার প্রস্তাব জুকারবার্গের
  • ৩০ মার্চ ২০২৬
পুরো নতুন একাদশ নামিয়েও বাজিমাত ফ্রান্সের
  • ৩০ মার্চ ২০২৬
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence