জাতীয়করণ বিষয়টি শিক্ষকদের কাছেই স্পষ্ট নয়: শিক্ষামন্ত্রী

২৪ জুলাই ২০২৩, ০৪:৫৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জাতীয়করণের বিষয়টি শিক্ষকদের কাছেই স্পষ্ট নয়। কারণ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে সরকারি কলেজ ও স্কুলে শিক্ষক নিয়োগ নয়। এনটিআরসিএ’র মাধ্যমে যারা নিয়োগ পান তাদেরকে একসাথে করতে হলে কোন পদ্ধতিতে করা হবে। আদৌ করা যাবে কিনা সেটি নিয়ে নানা প্রশ্ন রয়েছে। কাজেই এটি হঠাৎ করে আন্দোলন করে আদায় করার বিষয় নয়।

সোমবার (২৪ জুলাই) এক অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, জাতীয়করণ নিয়ে দুটি কমিটি করা হয়েছে। এই কমিটি রিপোর্ট দেবেন। সেই রিপোর্ট অনুযায়ী সরকারে পরবর্তী পদক্ষেপ নেবে। কেননা জাতীয়করণের সাথে বড় ধরনের আর্থিক বিষয় সংশ্লিষ্ট রয়েছে। বিষয়টি অনেক জটিল।

ডা. দীপু মনি বলেন, অনেক শিক্ষক বাড়ি ফিরে গেছেন। আবার অনেকে রয়ে গেছেন। তারা হয়তো আরও কিছুদিন থাকবেন। শিক্ষকদের জায়গা শ্রেণিকক্ষে। শিক্ষার্থীদের জিম্মি করে এ ধরনের আন্দোলন গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, শিক্ষকদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। কাজেই আমি আশা করবো সব শিক্ষক শ্রেণি কক্ষে ফিরে যাবেন।

শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের উচ্চশিক্ষা: সংকট ও সম্ভাবনা
  • ১২ এপ্রিল ২০২৬
ফের ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬
কঠোর প্রধানমন্ত্রী, এমপি-মন্ত্রীদের কর্মকাণ্ডে গোয়েন্দা নজর…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতারণা ও অর্থ জালিয়াতির অভিযোগ অ্যালায়েন্স কনসালটেন্সির…
  • ১২ এপ্রিল ২০২৬
‘বাংলার মাটিতে জুলাই বিক্রি হবে না’ বক্তব্যের পর রাশেদ প্রধ…
  • ১২ এপ্রিল ২০২৬