পুলিশের টিয়ারগ্যাসের ধোঁয়ায় অসুস্থ ৩ শিক্ষার্থী আবারও হাসপাতালে

২০ জুলাই ২০২৩, ১০:১৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

বগুড়ায় বিএনপির পদযাত্রায় সংঘর্ষ চলাকালীন নেতা-কর্মীদের লক্ষ্য করে পুলিশের ছোড়া টিয়ারগ্যাসের ধোঁয়ায় অসুস্থ তিন শিক্ষার্থীকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার (২০ জুলাই) তাদের সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট ও স্নায়ুচাপে ভুগছে তারা। সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘বেলা ১১টার দিকে দুই শিক্ষার্থী রিতু ও মোহনা হাসপাতালে ভর্তি হয়। এর ঘণ্টাখানেক পরেই তাদের আরেক সহপাঠী নাবিয়াকেও হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অক্সিজেন দিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।’

আরও পড়ুনঃ কৃষি গুচ্ছে আসনপ্রতি লড়বে ২৩ জন শিক্ষার্থী

ডা. শফিক আমিন বলেন, ‘টিয়ারগ্যাসের ধোঁয়া ও ককটেল বিস্ফোরণের মতো অপ্রত্যাশিত ঘটনায় তারা মানসিকভাবে চাপে রয়েছে। তাদের শারীরিক অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করা হবে।’

তারা তিন জনেই ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তারা হলো- সাবিরাতুজ জাহান (১৩), জান্নাতুল মোহনা (১৩) ও মোছা. নাবিয়া (১৪)।

খবর পেয়ে হাসপাতালে আসেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ ও পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) মোতাহার হোসেন। শিক্ষার্থীদের খোঁজখবর নিয়ে তারা চিকিৎসা সংক্রান্ত সব বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

অসুস্থ শিক্ষার্থী নাবিয়ার বাবা মো. নুরুন্নবী বলেন, ‘ঘটনার দিনে প্রাথমিক চিকিৎসা দিয়ে মেয়েকে ছেড়ে দেওয়া হয়েছিল। হঠাৎ করেই বুধবার রাতে শ্বাসকষ্ট শুরু হয়। মেয়ে প্রচণ্ড ভয় পাচ্ছে।’

মঙ্গলবার (১৮ জুলাই) এক দফা দাবিতে বিএনপির পদযাত্রা শহরের সাতমাথা প্রবেশ করতে চাইলে ইয়াকুবিয়া মোড়ে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশের ওপর ইট-পাটকেল ও ককটেল নিক্ষেপ করে বিএনপি নেতাকর্মীরা। 

এসময়  বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে পুলিশ টিয়ারগ্যাস ছোড়ে। টিয়ারগ্যাসের ধোঁয়ায় ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওইদিন সন্ধ্যায় প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।

রোবটের ম্যারাথন আয়োজন করছে চীন, পাড়ি দিতে হবে ২১ কিমি উঁচু …
  • ১৮ এপ্রিল ২০২৬
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায়
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের দুই মাস পূর্তিতে সংবাদ সম্মেলন আজ
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা শুরু
  • ১৮ এপ্রিল ২০২৬
সোমবার ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬
ঢাকায় বৃষ্টির আভাস, কমতে পারে দিনের তাপমাত্রা
  • ১৮ এপ্রিল ২০২৬