গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মারধর, অফিসে তালা

২০ জুলাই ২০২৩, ১২:৫৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
গণ অধিকার পরিষদ কার্যালয়

গণ অধিকার পরিষদ কার্যালয় © সংগৃহীত

গণ অধিকার পরিষদের নেতা-কর্মী এবং অফিস স্টাফদের মারধর করে বের করে অফিস তালা ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে এ কথা জানান।

ফেসবুক স্ট্যাটাসে লিখেন, অফিস স্টাফ ও উপস্থিত নেতা-কর্মীদের মারধর করে কার্যালয়ে রাখা গুরুত্বপূর্ণ কাগজপত্র,মনোনয়ন বিক্রির টাকা-পয়সাসহ সকল ডকুমেন্টস নিয়ে আমাদের কার্যালয়ে নতুন ক্যাসিগেটও তালা লাগিয়ে দিয়েছে। কার্যালয়ের সামনে বহিরাগত ২০/২৫ জন মাস্তানকে বসিয়ে রেখেছে।

যারা ঢুকছে তাদের মারধর করছে। এর আগে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে মিটার নিয়ে চুপ গেছে। এভাবে একের পর এক অমানবিক আচরণ ও অত্যাচার করে যাচ্ছে মিয়া মশিউজ্জামান। তার খুঁটির জোর কোথায় নিশ্চয়ই বুঝতে পেরেছেন? আমরা কার্যালয়ের উদ্দেশ্য রওনা হয়েছি। কোন অপশক্তির কাছে মাথা নত করবো না ইনশাআল্লাহ ।

ট্যাগ: রাজনীতি
জ্বালানির দাম বাড়ানো মূল্যস্ফীতি ঘটানোর মতো উপাদান নয়: বাণি…
  • ২০ এপ্রিল ২০২৬
নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে তুরস্কের প্রতিনিধিদলের সাক্ষাৎ
  • ২০ এপ্রিল ২০২৬
‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে ‘মিথ্যা বয়ান’ থেকে বের করে বাস্তবভি…
  • ২০ এপ্রিল ২০২৬
সংসদে নিরাপত্তার আকুতি জানালেন এমপি হান্নান মাসউদ
  • ২০ এপ্রিল ২০২৬
আবাসন সমস্যা সমাধানের দাবিতে রেজিস্ট্রার ভবন ঘেরাও করল ডাকসু
  • ২০ এপ্রিল ২০২৬
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
  • ২০ এপ্রিল ২০২৬