জীবনের নিরাপত্তা পাচ্ছি না: হিরো আলম

১৯ জুলাই ২০২৩, ১০:২৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সংবাদ সম্মেলনে হিরো আলম

সংবাদ সম্মেলনে হিরো আলম © সংগৃহীত

নিজের জীবনের নিরাপত্তা পাচ্ছি না জানিয়ে সদ্য সমাপ্ত ঢাকা-১৭ উপ-নির্বাচনের প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেছেন, আমাকে মেরে ফেলা হতে পারে। আজ বুধবার (১৯ জুলাই) রাজধানীর দক্ষিণখানের আশকোনায় একটি বেসরকারি হাসপাতালে সংবাদ সম্মেলন করে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে হিরো আলম বলেন, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে চারটি মোটরসাইকেলে করে ৮ থেকে ১০ জন এসে রামপুরা মহানগর প্রজেক্টে আমার অফিসের সামনে দাঁড়িয়ে আমার নাম ধরে চিৎকার করে। আমাকে বেরিয়ে আসতে বলে। অফিসের ফটকে ভাঙচুর করেন। এ ঘটনায় আমি আমার জীবন নিয়ে খুবই আশঙ্কায় আছি। আমাকে মেরে ফেলার জন্য তারা খুঁজছে। এটা আপনাদের মাধ্যমে জানালাম। জীবনের নিরাপত্তা পাচ্ছি না।

কারা হামলা করেছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা কে বা কারা, আমি জানি না। আমার অফিসের গেট তারা ভাঙচুর করেছে।

নির্বাচনের দিন পেটানোর ঘটনাকে হিরো আলম অন্যায়-অত্যাচার বলে আখ্যা দেন। সেদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে কোনো সহায়তা পাননি বলেও তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, পুলিশের সামনেই আমার ওপর হামলা হয়েছিল, কিন্তু পুলিশ আমাকে কোনো সহায়তা করেনি। যারা আমার ওপর হামলা করেছেন, তারা ধরাছোঁয়ার বাইরে।  

তিনি আরও বলেন, আমার কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ নেই। বিএনপির সঙ্গেও আমার কোনো যোগাযোগ নেই, বিএনপির কোনো মিছিল-মিটিংয়ে আমি যোগ দিইনি। আমি ভবিষ্যতেও কোনো রাজনৈতিক দলে যোগ দেব না।

১২ বছর পর অসুস্থ হয়ে দেশে ফিরেছিলেন ইরাকপ্রবাসী, ডাক্তার দে…
  • ২৮ অক্টোবর ২০২৬
‘প্রধানমন্ত্রী আমাকে মজা করে বলছিলেন, তুমি আবার যাবা আমার স…
  • ২৮ অক্টোবর ২০২৬
স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
৫৭ বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে চালু হবে তৃতীয় ভাষা ইনস্টিটিউ…
  • ২৮ অক্টোবর ২০২৬
পে-স্কেল শিক্ষকদের দরকার, দাবি অ্যাড্রেস করার দায়িত্ব আমার:…
  • ২৭ অক্টোবর ২০২৬
এবারই আরও ২৫ শতাংশ উৎসব ভাতা বাড়ানোর প্রস্তাব করেছিলাম: শিক…
  • ২৭ অক্টোবর ২০২৬