সংবাদ পাঠ করল দেশের প্রথম এআই প্রেজেন্টার  ‘অপরাজিতা’

১৯ জুলাই ২০২৩, ০৯:১২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
টেলিভিশনের পর্দায় অপরাজিতা

টেলিভিশনের পর্দায় অপরাজিতা © সংগৃহীত

দেশে প্রথমবারের মতো সংবাদ উপস্থাপন করল কৃত্রিম বুদ্ধিমত্তার ‘অপরাজিতা’। বুধবার বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল ২৪’ এর সন্ধ্যা ৭টার বুলেটিনে যুক্ত হয়ে সংবাদ উপস্থাপন করে অপরাজিতা।

সম্প্রতি বিভিন্ন দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সংবাদ উপস্থাপনার বিষয়টি লক্ষ্য করা যায়। চলতি বছরের এপ্রিলে ‘ফেদা’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায় কুয়েত নিউজ। 

এর আগে গত ৯ জুলাই ভারতের একটি বেসরকারি টেলিভিশন, ওড়িশা টেলিভিশন লিমিটেড (ওটিভি) কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায়। যার নাম ছিল লিসা। যা নিয়ে ভারত-বাংলাদেশে রীতিমতো হইচই পড়ে যায়। 

এবার বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকাকে দিয়ে সংবাদ উপস্থাপন করাল বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ২৪’। আর এই কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপকের নাম রাখা হয়েছে অপরাজিতা।

 

উদ্বেগজনক হারে বাড়ছে অটিজম, গর্ভাবস্থাতেই মা ও অনাগত সন্তান…
  • ০২ এপ্রিল ২০২৬
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে মাভাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক…
  • ০২ এপ্রিল ২০২৬
অর্থাভাবে মাস্টার্সে ভর্তি হতে না পারা ঢাবি ছাত্রীর পাশে ছা…
  • ০২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও ২৬ শিশু
  • ০২ এপ্রিল ২০২৬
নাসিরনগরে অভিযানে ৫ হাজার লিটার ডিজেল উদ্ধার
  • ০২ এপ্রিল ২০২৬
জয় দিয়েই এশিয়ান গেমস শুরু বাংলাদেশের
  • ০২ এপ্রিল ২০২৬