আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৃষ্ট এক সামান্য মানব সম্পদ: আতিউর রহমান

১৯ জুলাই ২০২৩, ০২:৫৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
অধ্যাপক ড. আতিউর রহমান

অধ্যাপক ড. আতিউর রহমান © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান। বুধবার (১৯ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর ফেরিফাইড পেজ থেকে একটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ কথা জানান।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে ইমিরেটাস অধ্যাপক নিয়োগ করায় আমি সত্যি আবেগাপ্লুত। এর আগেও তাঁরা আমাকে বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক নিয়োগ করে দারুনভাবে সম্মানিত করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। সকল অর্থেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৃষ্ট এক সামান্য মানব সম্পদ। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক হিসেবে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার মতো সকল অসামান্য অর্জনের ঐতিহ্যের অংশিদার হতে পেরে আমিও গর্বিত। আমার শিক্ষার্থী এবং সহকর্মীরাই আমার ঘনিষ্ঠজন। তাদের সাহচার্যে আমি নিরন্তর শিখছি। আমার আজীবনের স্বপ্নের শিক্ষক পরিচয়টিই যেন হয় আমার শেষ পরিচয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপাচার্যদ্বয়, সিন্ডিকেট সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট ডিন এবং আমার বিভাগীয় সহকর্মীদের জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা। এছাড়াও আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমার সকল প্রিয় শুভাকাঙ্ক্ষীদের।

আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাইকে ধন্যবাদ। সর্বশেষ আমার স্ত্রী ও সন্তানদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই তাদের সহযোগিতার জন্য। তাদের সহায়তার মাধ্যমেই আজ আমি এই পর্যায়ে আসতে পেরেছি।’

প্রসঙ্গত, অধ্যাপক ড. আতিউর রহমান বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ। প্রচলিত ধারার বাইরের তিনি একজন উন্নয়ন গবেষক। প্রচলিত উন্নয়ন ভাবনাকে চ্যালেঞ্জ করে তিনি সাধারণ মানুষের চোখ দিয়ে দেখে চলেছেন দেশের অর্থনীতি, সমাজনীতি ও রাজনীতি।

১৯৮৩ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সর্বক্ষণ ব্যস্ত রয়েছেন ব্যতিক্রমধর্মী গবেষণা ও লেখালেখিতে।

অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লেখার কারণে তিনি সুপরিচিত। বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই তার লেখা অসংখ্য বই রয়েছে। তার লেখা উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে, ‘ভাষা আন্দোলন: আর্থ-সামাজিক পটভূমি’, ‘মুক্তিযুদ্ধের স্বপ্ন মুক্তিযুদ্ধের মানুষ’, ‘অসহযোগের দিনগুলি’, ‘রবীন্দ্র-অমর্ত্য ভাবনা’, ‘উন্নয়ন আলাপ’, ‘জনগণের বাজেট’, ‘আলো আঁধারের বাংলাদেশ’, ‘সুশাসনের সন্ধানে’, ‘অধিকার ভিত্তিক উন্নয়ন’, ‘উন্নয়ন কার জন্য’, ‘স্বপ্নের বাংলাদেশ খুঁজে ফেরা’, ‘Peasants and classes’, ‘Education for Development’ ইত্যাদি। দেশি ও বিদেশি বিভিন্ন প্রফেশনাল জার্নালে তার অসংখ্য গবেষণা-প্রবন্ধ ছাপা হয়েছে।

মা হতে যুক্তরাষ্ট্রে বুবলী
  • ০৫ মার্চ ২০২৬
দুই সপ্তাহ পরও দেওয়া হয়নি ‘ধর্ষণকাণ্ডের’ মেডিকেল রিপোর্ট, ন…
  • ০৫ মার্চ ২০২৬
পূবালী ব্যাংকের লকারে রাখা গ্রাহকের ২শ ভরি স্বর্ণ নেই
  • ০৫ মার্চ ২০২৬
বাগেরহাটে পূবালী ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণালঙ্কার উ…
  • ০৫ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্য থেকে ২০০০০ নাগরিককে ফিরিয়ে নিল যুক্তরাষ্ট্র
  • ০৫ মার্চ ২০২৬
ইবি শিক্ষিকার শরীরে ২০ এর অধিক আঘাতের চিহ্ন, কর্মচারীর এ কে…
  • ০৫ মার্চ ২০২৬