দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে আওয়ামী লীগ: জয়

১৯ জুলাই ২০২৩, ০৯:০০ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সজীব ওয়াজেদ জয়

সজীব ওয়াজেদ জয় © সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগ স্বৈরাচারী-উগ্রপন্থিদের সহিংস থাবা মোকাবিলা করে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে।

মঙ্গলবার (১৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ কথা লিখেছেন তিনি। ফেসবুকে দেওয়া পোস্টের সঙ্গে সজীব ওয়াজেদ জয় একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেশের রাজনৈতিক বিভিন্ন আলোচিত ঘটনার চিত্র তুলে ধরেছেন।

জয় লেখেন, ১৯৭১ সালে পাকিস্তানিদের কাছ থেকে বিজয় ছিনিয়ে আনার পর বাংলাদেশ আরও অনেক বছর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে। ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশে পাকিস্তানি ধাঁচের স্বৈরাচারী শাসন শুরু হয়। মোশতাক, জিয়া ও এরশাদ তাদের দুঃশাসনকে বৈধতা দিতে আইয়ুব ও ইয়াহিয়ার পদ্ধতি অবলম্বন করে। তারা দেশের গণতন্ত্রকে বিভ্রান্ত করেছিল।

জয় আরও লিখেছেন, স্বাধীনতার পর থেকে স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামীকে দেশের রাষ্ট্রপ্রধানের সমর্থনে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছে। যতদিন যাচ্ছে বাংলাদেশের জনগণ গোলামী করার আকাঙ্ক্ষা থেকে দেশকে শুদ্ধ করেছে। স্বৈরাচারী ও উগ্রপন্থীদের সহিংস থাবা মোকাবিলা করে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে আওয়ামী লীগ।

ট্যাগ: জাতীয়
সংঘাত বাড়তেই তেলের দাম দুই সপ্তাহের সর্বোচ্চে
  • ৩০ মার্চ ২০২৬
‘বিসিবি নির্বাচনে কোনো প্রতিপক্ষ ছিল না’
  • ৩০ মার্চ ২০২৬
যশোর বোর্ডে এসএসসি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূ…
  • ৩০ মার্চ ২০২৬
উত্তর কোরিয়ার সঙ্গে ফের সরাসরি ফ্লাইট চালু করল চীন
  • ৩০ মার্চ ২০২৬
একদিনে ৩৮৬ অভিযানে ২১৪ মামলা
  • ৩০ মার্চ ২০২৬
পারমাণবিক অস্ত্র ত্যাগ না করলে ইরানি নেতাদের কোনো দেশই থাকব…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence