রাজধানীতে ১৪ তলা থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু

১৯ জুলাই ২০২৩, ০৭:৩৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগ

ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগ © ফাইল ফটো

রাজধানীতে একটি ভবনের ১৪ তলা থেকে পড়ে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে রমনা থানার নিউ ইস্কাটন রোডের স্বপ্নধারা ১৪-বি ভবনে এই ঘটনা ঘটে। 

নিহত শিক্ষার্থীর নাম ফারজানা আক্তার মালা (২১)। ফারজানা পটুয়াখালীর কলাপাড়া থানার কাটুয়া গ্রামের মো. আনোয়ার ইসলামের সন্তান। তিনি সিদ্ধেশ্বরী গার্লস কলেজের শিক্ষার্থী ছিলেন।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আমেনা বেগম জানান, বিকেলে খবর পেয়ে নিউ ইস্কাটন রোডের একটি ভবনের নিচতলা থেকে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, স্বজনের কাছ থেকে জানতে পেরেছি ঘটনার আগে তার রুমে তার ভাই ছিলেন। কিছুক্ষণ পরে ভাইকে রুম থেকে বের করে দিয়ে ওই ভবনের ১৪ তলা থেকে লাফিয়ে পড়েন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তথ্য মন্ত্রণালয়ে চলচিত্র নিমার্তাদের উপর হামলার অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
‘জুলাই শেখাতে আইসেন না’, নুরের পোস্টের কমেন্টে খোঁচা দিয়ে ক…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাকা-১৭ আসনে নির্বাচনে খরচের হিসাব জানালেন বিএনপি চেয়ারম্যান
  • ৩০ মার্চ ২০২৬
ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence